Tuesday, June 23, 2026

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে ফের করোনার ওষুধ উদ্বোধন বাবা রামদেবের

Date:

Share post:

গতবছর করোনাভাইরাসের(coronavirus) ওষুধ হিসেবে রামদেব(Ramdev) বাবার করোনিল(Coronil) সারাদেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেশন স্কিম অনুসারে এই করোনিলকেই অনুমোদন দিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক(Central Ayush ministry)। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন(Harshvardhan) ও নীতীন গড়করি(Nitin Gadkari) উপস্থিতিতে করোনার ওষুধ করোনিলের উদ্বোধন করলেন রামদেব বাবা।

শেষ পর্যন্ত করোনা প্রতিষেধক হিসাবে ছাড়পত্র পেল বাবা রামদেবের সংস্থার ওষুধ করোনিল। আয়ুশ মন্ত্রক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেশন স্কিম অনুসারে এই অনুমোদন দিয়েছে। অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে করোনিল প্রমাণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। শুক্রবার এই দাবি করেছে পতঞ্জলি। পতঞ্জলি আবিষ্কৃত এই নতুন ওষুধ করোনা সারিয়ে তুলতে সক্ষম বলেই দাবি রামদেবের সংস্থার। এদিন পতঞ্জলি তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনিল ড্রাগটি CoPP-WHO GMP সার্টিফাইড। একেবারে আয়ুর্বেদ পদ্ধতিতে গবেষণা করেই প্রস্তুত করা হয়েছে ওষুধটি। রামদেবের দাবি সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে সাধ্যের মধ্যেই এবার চিকিৎসা পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি আয়ুষ মন্ত্রকের অনুমোদনের পর বিদেশে রপ্তানী করতে কোনো বাধা থাকবে না এই ওষুধের। আয়ুষ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা চিকিৎসায় সহায়ক ঔষধ হিসেবে করোনিল ট্যাবলেটকে অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন:উপত্যকায় জঙ্গি হামলায় শহিদ ২ পুলিশ কর্মী, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

উল্লেখ্য, গত বছরের ঠিক মাঝামাঝি সময় গোটা দেশে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ এবং ভ্যাকসিনের অপেক্ষায় দিন গুনছেন সাধারন মানুষ তখনই আবির্ভূত হয়েছিলেন বাবা রামদেব। করোনিল নামের এক ট্যাবলেট উদ্বোধন করে পতঞ্জলি তরফে দাবি করা হয় মাত্র ৭ দিনে করোনা সেরে যাবে এই ওষুধ খেলে। বাজারজাতও করে দেওয়া হয় ওষুধটি। এরপরই শুরু হয় বিতর্ক। নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। উত্তরাখণ্ডের আয়ুর্বেদ বিভাগ জানিয়ে দেয়, করোনা চিকিৎসায় ওষুধ ব্যবহারের কোনও লাইসেন্সই পতঞ্জলি নেয়নি। শুধু জ্বর এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বর্ধক ওষুধ তৈরির অনুমতি চেয়েছিল রামদেবের সংস্থা। এই ওষুধের বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দেয় সরকার। বাধ্য হয়ে পিছিয়ে আসে পতঞ্জলিও। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় করোনা রুখতে কোনও ওষুধ তাঁরা আবিষ্কার করেনি। সেই ঘটনাকে পিছনে ফেলে এবার দেশে ভ্যাকসিন আবিষ্কারের পর করোনার ওষুধ হাতে ফের ফ্রন্টফুটে পতঞ্জলি।

Advt

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...