Friday, June 26, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য হাবাসের

Date:

Share post:

সোমবার আইএসএলে( isl) হায়দরাবাদ এফসির( hyderabad fc) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। শেষ ম‍্যাচে এসসি ইস্টবেঙ্গলের( sc east bengal) বিরুদ্ধে ৩-১ গোলে জিতে ছিল হাবাসের( habas) দল। হায়দরাবাদের বিরুদ্ধে সেই ধারায় বজায় রাখতে চান বাগানের হ‍্যেডস‍্যার।

এই মুহূর্তে ১৮ ম‍্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ স্থানে বাগান শিবির। তবে এই নিয়ে আত্মতুষ্টিতে জেতে নারাজ হাবাস। বরং প্রত‍্যেক ম‍্যাচে জিতে লিগ শেষ করতে মরিয়া তিনি। এদিন হায়দরাবাদ ম‍্যাচ নিয়ে হাবাস বলেন,” ওদের দল অনেকটা আমাদের মত। খেতাব জেতার জন্য একটা দলে যা যা দরকার এই দলটার মধ্যে সেই গুন রয়েছে। প্রতি বিভাগে ম্যাচ জেতানো ফুটবলার ছাড়াও ওদের মাথার উপর রয়েছেন ম্যানুয়েল মারকুয়েজের কোচ। তবুও আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাই বলে আত্মতুষ্টি ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই। কারণ ওরা সবসময় চমক দিয়েছে।”

আইএসএলে ডার্বিতে দুবারই জয়। ডার্বি জয় নিয়ে এদিন হাবাস বলেন,” দুটো ডার্বির তুলনা করেন তাহলে এই জয় অনেক বেশি তৃপ্তি দিয়েছে। কারণ প্লে-অফের আগে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই ডার্বি জয় ওষুধের মত কাজ করবে। তাছাড়া গত ডার্বির তুলনায় এই ম্যাচে দল অনেক বেশি ভাল ফুটবল খেলেছে। আক্রমণের ঝাঁঝ অনেক বেশি ছিল। তাই এই জয় বাড়তি আনন্দ দিয়েছে।”

আরও পড়ুন:জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু বাংলার

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...