Wednesday, June 24, 2026

অর্থের জন্য বাংলা ভাষা চালু হচ্ছে না জাতিসংঘে

Date:

Share post:

জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলা চালু করার প্রস্তাবে কোনও সদস্য রাষ্ট্রের বিরোধিতা না থাকলেও অর্থের জন্য এটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন।

বিদেশমন্ত্রী বলেন, ‘বাংলা ভাষায় প্রায় ২৭ কোটি লোক কথা বলে। আমরা চাইছি, জাতিংঘের ছয়টি ভাষার পাশাপাশি বাংলাকেও দাফতরিক ভাষা হিসেবে চালু করা হোক। জাতিসংঘ বলেছে, তাদের প্রথম পাঁচটি ভাষা হয়েছে (দাফতরিক) এবং পরবর্তীতে আরবি তারা অন্তর্ভুক্ত করেছে। নতুন ভাষা অন্তর্ভুক্ত করতে হলে খরচ অনেক এবং এসব খরচ নিয়ে জাতিসংঘ সব সময় অনেক উদ্বিগ্ন থাকে।’ তিনি বলেন, ‘জাতিসংঘ জানিয়েছে বাংলা চালু করতে হলে খরচ আছে। এই খরচ বাংলাদেশ দিলে এবং সদস্য রাষ্ট্রগুলো আপত্তি না করলে, কোনও সমস্যা নেই।’ কোনও সদস্য রাষ্ট্র প্রস্তাবের বিরোধিতা করেনি জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিন্তু জাতিসংঘ টাকা চাইছে এবং একটি বিরাট অঙ্কের টাকা দাবি করেছে। টাকার অঙ্ক প্রতি বছর ৬০০ মিলিয়ন ডলার ( প্রায় পাঁচ হাজার কোটি টাকা)। জাপান, ভারত ও জার্মানি চেয়েছিল তাদের ভাষা ব্যবহার করার জন্য, কিন্তু কেউই টাকা দিতে রাজি হয়নি’।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর নিরাপত্তা: অবাধে কাটা পড়ল শতাব্দী প্রাচীন গাছ!

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...