Thursday, June 25, 2026

নোম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : করোনার কারণে এবার বেনাপোল চেকপোস্টে দুই বাংলার মাতৃভাষা দিবসের অনুষ্ঠান না হলেও নোম্যান্সল্যান্ডে ভাষাপ্রেমীদের মিলনমেলা হয়েছে। এ সময় ভৌগোলিক সীমারেখা ভুলে কেবল ভাষার টানে দুই বাংলার হাজার হাজার মানুষ একই শহিদ মিনারে ফুল দিয়ে একই মঞ্চে তুলে ধরেন বাংলা ভাষার জয়গান।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে রবিবার সকাল ১০টায় অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও ভারতের বনগাঁ পুরসভার প্রশাসক শংকর আঢ্য। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ নেন। পরে মিষ্টি বিতরণ, আলোচনা, গানের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরও পড়ুন-মার্শাল আর্ট নিয়ে জনসচেতনতা বাড়াতে সেমিনার

প্রতিমন্ত্রী বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আর এই স্বাধীনতা সংগ্রামে ভারতের জনগণ ও সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল। ভারতের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, নাড়ির সম্পর্ক। সে জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

Advt

শংকর আঢ্য বলেন, ২০০২ সালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ‘ভারত-বাংলাদেশ গঙ্গা-পদ্মা ভাষা ও মৈত্রী সমিতি’র উদ্যোগে সীমান্তবর্তী প্রায় ২০টি সংগঠন বেনাপোল-পেট্রাপোলের এই মিলনমেলার সূচনা করে। দিনে দিনে বেড়েছে এর পরিধি। তৈরি হয়েছে পারস্পরিক আস্থা ও ভালোবাসার বন্ধন। ভাষা আর স্বাধীনতার জন্য এত ত্যাগের নজির পৃথিবীতে অন্য কারোর নেই।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...