Saturday, March 14, 2026

‘৭ মিনিটের আতঙ্ক’ কাটিয়ে মঙ্গলে নামার ভিডিও পাঠাল পার্সি

Date:

Share post:

শেষ ‘৭ মিনিট আতঙ্ক’ কাটিয়ে লালগ্রহের মাটিতে পা রাখার মুহূর্তের ভিডিও পাঠাল নাসার রোভার ‘পার্সিভারেন্স’। মঙ্গলে ‘পার্সিভারেন্স’ রোভারের অবতরণের মুহূর্তের এই ভিডিওটি নাসার তরফে শেয়ার করা হয়েছে। প্যারাশুটের মাধ্যমে লালগ্রহের মাটি ছোঁয়ার  মুহূর্তের ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। সাত মাস আগে ‘পার্সিভারেন্স’ রোভার পৃথিবী থেকে টেক অফ করেছিল। এর পর  চারদিন আগে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি লালগ্রহের মাটি ছুঁয়েছিল ‘পার্সিভারেন্স’ রোভার। হাই ডেফিনিশন ক্যামেরায় অবতরণের মুহূর্ত ধরা পড়ল।পৃথিবীতে বসে দেখা গেল মঙ্গলের বুকে নামার ছবি।

মঙ্গলের বায়ুমন্ডল ঢোকার মুহূর্ত থেকে শুরু হয় ভিডিওটি।  যে সময় গতি ছিল ঘণ্টায় প্রায় সাড়ে ১২ হাজার মাইল। মঙ্গলের বায়ুমন্ডলে প্রবেশ করা মাত্রই ছোট্ট সিলিন্ডার থেকে বেড়িয়ে আসে বিরাটাকার প্যারাসুট। গতি কমানো জন্য চলে আপ্রাণ চেষ্টা। লাল গ্রহে এই প্রথম এত বড় প্যারাসুট পাঠানো হয়েছে। পারসিভ্যারেন্সের রোভারে রয়েছে ২৫ টি ক্যামেরা। এই ক্যামেরাগুলি থেকে ভিন্ন ভিন্ন কোণ থেকে লাল গ্রহের ছবি তোলা হয়েছে। মঙ্গলের পৃষ্ঠদেশের এত কাছ থেকে ভিডিও এই প্রথম সামনে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, মঙ্গলের পৃষ্ঠদেশ ঢেউ খেলানো। পৃষ্ঠদেশে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে বড় বড় গহ্বর।
মঙ্গলকে আপাতদৃষ্টিতে দেখে কোনও মরুভূমির মতো মনে হচ্ছে। রোভার যতই মঙ্গলের পৃষ্ঠদেশের কাছে এগিয়েছে, ততই এর জেট থেকে ছড়িয়ে পড়া হাওয়ায় পৃষ্ঠদেশ থেকে ধুলো উড়তে শুরু করে। এই ভিডিওটি তখনকার, যখন রোভার লালগ্রহের মাটি থেকে মাত্র ২০ মিটার দূরে। পৃষ্ঠদেশের কাছে পৌঁছতেই রোভারের আটটি চাকাই খুলতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই রোভার মঙ্গলের বুকে অবতরণ করে।

‘পার্সিভারেন্স’ মঙ্গল গ্রহে কার্বনডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির কাজ করবে। সেইসঙ্গে লালগ্রহে জলের খোঁজও চালাবে। সেইসঙ্গে মঙ্গল গ্রহের মাটির নিচে জীবনের ইঙ্গিত নিয়েও গবেষণা চালাবে। সেইসঙ্গে লালগ্রহের আবহাওয়া ও জলবায়ু নিয়েও গবেষণা চালাবে ‘পার্সিভারেন্স’।

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...