Tuesday, June 23, 2026

অবশেষে পূর্ব বর্ধমান থেকে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং, গ্রেফতার দুই পুত্রও

Date:

Share post:

দিনভর টানাপোড়েনের পরে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার মাদককাণ্ডে অভিযুক্ত বিজেপি (Bjp) নেতা রাকেশ সিং (Rakesh Singh)। পুলিশ সূত্রে খবর, তাঁর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয়।

বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) ধরা পড়ার পরেই মাদককাণ্ডে নাম জড়ায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের। সেই অভিযোগের তদন্তে মঙ্গলবার তাঁর বাড়িতে যান পুলিশ আধিকারিকরা কিন্তু দু’ঘণ্টা ধরে রাকেশের দুই ছেলে সাহেব এবং শুভম পুলিশকে ভিতরে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। পরে রাকেশ সিংয়ের অরফ্যানগঞ্জ রোডের বাড়িতে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ (Police)। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য রাকেশ সিং-এর তাঁর দুই ছেলেকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।

পুলিশকে জানানো হয় রাকেশ সিং দিল্লি গিয়েছেন। কিন্তু রাকেশ সিংয়ের মোবাইল টাওয়ার (Mobile Tower) লোকেশন জানতে পারে পুলিশ। সেইমতো পূর্ব বর্ধমানের সব থানাকে সতর্ক করা হয়। জাতীয় সড়কে বাড়িয়ে দেওয়া হয় নাকা তল্লাশি। রাত আটটা নাগাদ তল্লাশির সময় একটি গাড়িতে প্রচুর সিআরপিএফের নিরাপত্তারক্ষী দেখতে পান পুলিশ আধিকারিকরা। সেই গাড়ি থেকেই রাকেশ সিংকে প্রথমে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই রাকেশ সিংকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন- জাতীয় ভোটার দিবসে ‘স্পট ভোটার’ হওয়ার সুযোগ

Advt

 

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...