Wednesday, June 24, 2026

কীভাবে চলবে বাংলা? রাজ্যজুড়ে ‘সাজেশন বক্স’ বসিয়ে মানুষের পরামর্শ নেবে বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বঙ্গ দখলের লড়াইয়ে কোনরকম কার্পণ্য করছে না গেরুয়া শিবির। বঙ্গবাসীর মন জয় করতে বিজেপির একের পর এক কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এসব কিছুর মাঝেই এবার বাংলার মানুষকে কাছে টানতে এক নয়া কর্মসূচির ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। বৃহস্পতিবার হেস্টিংসের বিজেপি(BJP) কার্যালয়ে ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নাড্ডা। সেখানেই বাংলার মানুষ বাংলার উন্নয়নের জন্য কী চায় তা জানতে ২৯৪ টি কেন্দ্রে সাজেশন বক্স(suggestion box) বসানোর কর্মসূচির ঘোষণা করে দিলেন তিনি। মানুষের পরামর্শ নিতে রাজ্যে ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে মানুষের কাছে পৌঁছোতে ট্যাবলো উদ্বোধনও করেন জেপি নাড্ডা। এই ট্যাবলো রাজ্যের সমস্ত প্রান্তে পৌঁছে মানুষের কাছ থেকে পরামর্শ নেবে।

বৃহস্পতিবার ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেপি নাড্ডা বলেন, ‘রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি। রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স থাকবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে থাকবে সাজেশন বক্স। মিসড কল করেও দেওয়া যাবে পরামর্শ। এছাড়াও বুথে বুথে এবং বাড়ি বাড়ি গিয়ে বাংলার উন্নয়নের জন্য মানুষের পরামর্শ নেবেন বিজেপি কর্মীরা। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ক্যাম্পেন।’ পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয় সোনার বাংলা গড়তে বিজেপি কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে তিনি বলেন, ‘বাংলার গৌরবময় ইতিহাস পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। বাংলার মনীষীদের দর্শনের উপর ভিত্তি করেই গড়ে উঠবে এই সোনার বাংলা।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘এই সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও বাংলায় চালু হবে। বাংলার ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবেন। বাংলার কৃষকরা এককালীন ১৪ হাজার টাকা পাবেন।’ এছাড়াও, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন চালু হবে, কাটমানি সংস্কৃতি, মাওবাদী তৎপরতা, কয়লা পাচারের মতো ঘটনা বন্ধ করা হবে বলেও জানান জেপি নাড্ডা।

আরও পড়ুন:ব্যারাকপুরে নাড্ডার পরিবর্তন যাত্রায় “না” পুলিশের, আদালতে যাচ্ছে বিজেপি

এ পাশাপাশি চেনা ছকে তৃণমূল সরকার কেউ আক্রমণ করতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। তিনি বলেন, ‘এই সরকারের আমলে বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে। আমরা সেই হৃত গৌরব আবার পুনরুদ্ধারের চেষ্টা করব। আগামী দিনে বাংলা আবার দেশকে পথ দেখাবে।’ এর সঙ্গেই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি সংস্কৃতি, আম্ফান দুর্নীতি সহ আরো একাধিক ইস্যুতে সরব হয়ে উঠতে দেখা যায় নাড্ডাকে। উল্লেখ্য, এদিন হেস্টিংস বিজেপির এই অনুষ্ঠানে গেরুয়া শিবিরে যোগদান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন ওই অভিনেত্রী।

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...