Friday, June 19, 2026

ত্বহা সিদ্দিকির সঙ্গে বৈঠক মমতার, ফুরফুরা শরিফের অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একুশের ভোটের আগেই ফুরফুরা শরিফে (Furfura Sharif) যেতে পারেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)। সূত্রের খবর, দু’জনের মধ্যে প্রায় ৪০ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজেই একথা জানান ত্বহা সিদ্দিকি। যদিও বৈঠকে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)।

প্রসঙ্গত, মার্চের ৬,৭ ও ৮ তারিখ টানা ৩ দিন ফুরফুরা শরিফে (Furfura Sharif) ধর্মসভা রয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে শুধুমাত্র ওই ৩ দিনের ধর্মসভার প্রস্তুতি নিয়েই আলোচনা হয়েছে। ওই তিন দিন লক্ষাধিক লোকের সমাগম হয় ফুরফুরা শরিফে। এমনটাই জানিয়েছেন ত্বহা সিদ্দিকি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সেখানে আমন্ত্রণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী যাওয়ার খুব চেষ্টা করবেন বলেই নাকি জানিয়েছেন।

আরও পড়ুন- কুঁদঘাটে ম্যানহোলে পড়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরসভার

Advt

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...