Saturday, March 14, 2026

রাকেশ তাঁকে ফাঁসাবে, আগেই এক পরিচিতের কাছে জানতে পেরেছিলেন পামেলা

Date:

Share post:

বিজেপি (BJP) যুবমোর্চা নেত্রী পামেলা গোস্বামীকে (Pamela Goswami) বড়সড় কেসে ফাঁসানো হতে পারে, এবং সেই চক্রান্তের (Conspiracy) জাল বুনেছেন তাঁর দলেরই এক নেতা! সে খবর নাকি আগেই জানতে পেরেছিলেন কোকেন কাণ্ডে (Drug Case) ধৃত পামেলা। তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। পামেলাকে ফাঁসানোর চক্রান্ত চলছে বলে ঘটনার কয়েকদিন আগেই এই ফেব্রুয়ারি মাসেই নাকি যুব নেত্রীকে সতর্ক করেছিলেন তাঁর এক পরিচিত। প্রসঙ্গত, ওই ‘পরিচিতের’ সামনেই পামেলা গোস্বামীকে একবার হুমকিও দিয়েছিলেন রাকেশ সিং (Rakesh Singh), এমনও অভিযোগ উঠছে। ইতিমধ্যেই ওই ”পরিচিতের” সঙ্গে তদন্তকারীদের হয়েছে বলে জানা যাচ্ছে। পামেলাকে ওই জনৈক যে সতর্ক করেছিলেন, সে বিষয়ে ইলেকট্রনিক প্রমাণও মিলেছে বলে সূত্রে খবর।

উল্লেখ্য, আলিপুর আদালত চত্বরে এসে পামেলার চড়া সুরে পামেলার নতুন অভিযোগ, বিজেপির বাহুবলী নেতা রাকেশ তাঁকে অন্য নজরে দেখতে শুরু করেছিলেন। তাঁর সঙ্গে ‘অন্য সম্পর্ক’ স্থাপনের জন্য বারবার জোর করছিলেন। তিনি রাজি না হওয়ায়, প্রথমে হুমকি দেওয়া হয়। এসিড মারার কথাও বলা হয়। পরে শারীরিক একাধিকবার শারীরিক নিগ্রহ করা হয়। সব শেষে গভীর চক্রান্ত করে তাঁকে মাদক কাণ্ডে জড়িয়ে দেওয়া হয়েছে। নিজের ছায়াসঙ্গী অমৃককে দিয়েই সেদিন তাঁর গাড়িতে মাদক রেখেছিলেন রাকেশ, দাবি পামেলার।

এদিকে বৃহস্পতিবার ফের ৭দিনের পুলিশ হেফাজত হয়েছে বিজেপি নেত্রী পামেলার। পুলিশ ভালো তদন্ত করছে। আইনের উপর সম্পূর্ণ আস্থা আছে তাঁর। সত্য উদঘাটন হবেই। পামেলা নিজেও চাইছিলেন তদন্তের স্বার্থে তাঁর পুলিশ হেফাজত হোকম

অন্যদিকে, গতকাল সন্ধ্যায় ফের বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালাল কলকাতা পুলিশ। প্রায় ৪৫ মিনিট ধরে তল্লাশি চালায় পুলিশ। রাকেশ সিংয়ের বাড়ির পাশেই একটি বিল্ডিংয়ে থাকেন তাঁর কর্মচারীরা। লালবাজারের তরফে গোয়েন্দারা এদিন সেই বাড়িতে তল্লাশি চালাতে গেলে নতুন করে বচসা বাঁধে রাকেশ সিংয়ের বড় ছেলে শুভম সিংয়ের সঙ্গে। প্রথমে পুলিশকে সেখানে ঢুকতে বাধা দেয় রাকেশের বড় ছেলে। পরে অবশ্য পুলিশ নির্মীয়মান সেই বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। রাকেশের দুই ছেলের দাবি, পুলিশ সময় নষ্ট করেছে। কিছুই মেলেনি।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...