Saturday, May 23, 2026

ভ্যাকসিন নিয়ে মোদির পথে চলুক অন্য দেশও, প্রশংসায় বললেন WHO প্রধান

Date:

Share post:

কোভিড মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভূমিকার প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার প্রধান চান এই বিষয়ে মোদির পথ অনুসরণ করুক বিশ্বের অন্যান্য দেশও। কোভিড অতিমারি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী পক্ষপাতহীন টিকা সাম্যের (vaccine equity) নীতি সমর্থন করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন হু-র (World Health Organisation) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus)।

টুইটারে হু-র (WHO) প্রধান ড. টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস লিখেছেন, কোভিড ভ্যাকসিন বণ্টনের ক্ষেত্রে আপনি যে দায়বদ্ধতা দেখিয়েছেন এবং টিকাকরণে সমতাকে সমর্থন করেছেন সেজন্য ধন্যবাদ। হু প্রধান উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী মোদির পাঠানো ভ্যাকসিন সহযোগিতা করেছে ৬০টি দেশকে। এই সমস্ত দেশের স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের টিকাকরণ শুরু করেছে। মোদির এই কাজ অনুসরণ করুক অন্য দেশও।

প্রসঙ্গত, কিছুদিন আগে কোভিড ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধি ও বণ্টনের জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন করেছিলেন টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেছিলেন, ভ্যাকসিন সর্বস্তরে সঠিকভাবে বণ্টন না করলে ফের আগের জায়গাতেই পৌঁছে যাবে বিশ্ব। অন্যদিকে ভ্যাকসিন কূটনীতির সফল ব্যবহারে ইতিমধ্যেই বিশ্বে প্রশংসিত ভারত। প্রতিবেশী বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা সহ একাধিক দেশে ভারতীয় ভ্যাকসিন (Covid Vaccine) পৌঁছে দিয়েছে মোদি সরকার। এবার তারই স্বীকৃতি মিলল খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্ণধারের প্রশংসায়।

আরও পড়ুন:তৃণমূলের ‘নির্বাচন কমিটি’ ঘোষিত, বিজেপি রাজ্য কমিটিতে শুভেন্দু-রাজীব

Advt

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...