Thursday, June 25, 2026

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

Date:

Share post:

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের ম্যাচের আগে ভারতীয় দলের উদ্বেগের নাম বোলিং।

বিরাট প্রতি ম্যাচে বড় রান করবেন এটা আশা করা ভুল। কিন্তু বিরাটের রানের অভাব পূরণ করেন রাহুল। কিন্তু রাহুল-গিল বাদ দিলে সেভাবে কেউ খেলতে পারলেন না। ফলে অপেক্ষাকৃত সহজ টার্গেট ছিল কিউয়িদের জন্য। সঙ্গে রাতের দিকে নেমে আসে শিশির। যা বাড়তি সুবিধা করে দেয়।

তা সত্ত্বেও ভারতের(India) বোলিং শুরুটা ভালোই করে।  দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে (১৬) এবং হেনরি নিকোলস (১০)। তারপর মিচেলের সঙ্গে ১৬২ রানের পার্টনারশিপ গড়েন উইল ইয়ং (৮৭)। শেষ পর্যন্ত ১৫ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কিউয়িরা।

ভারতের বোলিং নিয়ে চিন্তার একাধিক কারণ রয়েছে।  জসপ্রীত বুমরাহহীন ভারতীয় বোলিংয়ের ভেদ শক্তি কম।  উইকেট তুলতে রীতি মতো চাপে পড়ছেন হর্ষিত, সিরাজ, জাডেজারা। কিন্তু এর পরেও মহম্মদ শামির জায়গা হচ্ছে না, এর উত্তর অজিত আগরকর, গৌতম গম্ভীরদের থেকে আসে না।

সুন্দর ছিটকে যাওয়ায় হঠাৎ দলে ঢুকে পড়েন উল্লেখযোগ্য কোনও সাফল্য না থাকা আয়ুষ বাদোনি। দল গঠনে মনমর্জি। ফলাফল ভুগতে হচ্ছে টিমকে। রাজকোটের ম্যাচ কিন্ত অশনি সংকেত দিয়ে গেল।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...