Thursday, May 14, 2026

ফের বিজ্ঞপ্তি বাতিল, নিয়োগ প্রক্রিয়া স্থগিত হলেও বেতন বন্ধ হবে না প্রাথমিক শিক্ষকদের

Date:

Share post:

অবশেষেে স্বস্তি। সদ্য চাকরিতে যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধ হচ্ছে না। নতুন নির্দেশিকা জারি করে কাউন্সিল জানিয়ে দিল যে বেতন বন্ধ হচ্ছে না। প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায়  নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। আদালতের এই নির্দেশের পর ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফে জেলায় জেলায় স্কুল ইন্সপেক্টরদের নতুন নির্দেশিকা পাঠিয়ে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ২০১৪ টেটের নিয়োগের ক্ষেত্রে বেতনের বিল পাঠানো স্থগিত রাখতে হবে।  কিন্তু শেষ পর্যন্ত  সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া  হল। প্রত্যাহারের নির্দেশিকা পৌঁছে গিয়েছে জেলাগুলিতে।

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরি পেয়ে স্বস্তি পেয়েছিলেন হাজার হাজার প্রার্থী। কিন্তু নিয়োগ তালিকায় অস্বচ্ছতার অভিযোগে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই প্রক্ষিতে কলকাতা হাই কোর্ট (Calcutta HC) নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তে সঙ্কটে পড়ে গিয়েছিল ১৫ হাজারেরও বেশি প্রার্থীর ভবিষ্যৎ। অনেকেই যোগ দিয়েছিলেন বিভিন্ন স্কুলে। তাঁরা কোনও নির্দেশ না পেয়ে বুধবার পর্যন্তও স্কুলে গিয়েছিলেন। স্কুলগুলির কাছে যোগদান ও বেতন সংক্রান্ত স্থগিতাদেশের পরও কোনও সরকারি নির্দেশ ছিল না। বৃহস্পতিবার এই নির্দেশিকা চলে আসার পর বিষয়টি স্পষ্ট হল সকলের কাছে । উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাউন্সিলের তরফে আগের দিনের বিজ্ঞপ্তিটি যে কার্যকর করা হচ্ছে না, তা জানানো হয়েছে। এই একই নির্দেশিকা পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। ফলে খানিক স্বস্তিতে যোগদানকারী শিক্ষকরা। আপাতত তাঁদের বেতন বন্ধ হচ্ছে না।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...