Friday, June 5, 2026

আস্থা লালেই, ব্রিগেডের টানে গুজরাট থেকে কলকাতায় পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

বামেদের ব্রিগেড সমাবেশকে(Briged rally) কেন্দ্র করে ইতিমধ্যেই হিল্লোল উঠেছে গোটা বাংলায়। স্লোগান উঠেছে, ‘ফেরাতে হাল ফিরুক লাল’, ‘বামপন্থাই বিকল্প’। এই সমস্ত স্লোগানের রেশ শুধু কথায় নয়, বাস্তব প্রতিফলন পেয়েছেন বলেই এবার বামেদের প্রতি শ্রদ্ধাশীল গুজরাটের(Gujarat) পরিযায়ী শ্রমিক(Migrate worker)। তার ফলেই সুদূর সুরাট থেকে তিনি আসছেন কলকাতার ব্রিগেড সমাবেশে।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে আহমেদাবাদ থেকে এক পরিযায়ী শ্রমিক কলকাতা আসছেন শুধুমাত্র ব্রিগেডের টানে। শনিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ভিডিওবার্তায় ওই শ্রমিক জানান, সিপিএমের প্রতি তার আবেগের কথা। শুধুমাত্র আবেগ নয় বাস্তব জীবনে বামপন্থার প্রয়োজন কতখানি তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ওই শ্রমিক, জানালেন সে কথাও। তিনি বলেন, ‘লকডাউনের সময় আমি সুরাটে ছিলাম, কেউ আমাদের খবর নেয়নি। সিপিএম পার্টি একমাত্র নিয়েছে। আমাদের খাবারদাবারের ব্যবস্থা করেছে সিপিএম। সিপিএমই আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এমনটা আর কেউই করেনি। তাই সিপিএমের ব্রিগেড সমাবেশে যোগ দিতে আমি কলকাতা যাচ্ছি। ওখান থেকে আমাদের শপথ নিতে হবে, বিজেপির দালাল, তৃণমূলের তোলাবাজ থেকে মুক্ত হতে হবে বাংলাকে। নাহলে আমরা গরিব মানুষরা বাঁচতে পারব না। তাই বলছি, আমিও ব্রিগেড যাচ্ছি, আপনারাও আসুন।’

আরও পড়ুন:ব্রিগেডমুখী জনতার মিছিল: কংগ্রেস-আইএসএফকে নিয়ে ভিড়ের আশা বামেদের

তবে অতদুর থেকে না হলেও সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কল্যাণী থেকে হুইলচেয়ার চালিয়ে ব্রিগেডে যোগ দিয়েছেন আরেক বাম সমর্থক। অত্যন্ত দরিদ্র এবং সেই সমস্ত খেটে খাওয়া মানুষের প্রতিনিধি এই দুই বাম সমর্থকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল। আর এই সমস্ত কাহিনী থেকে এটা বেশ স্পষ্ট এমনই কত হাজার মানুষের চোক আজকে জুড়ে রয়েছে ব্রিগেডের দিকে।

Advt

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...