Thursday, May 21, 2026

নবান্ন অভিযানে হারানো স্বামীকে খুঁজতে ব্রিগেডে স্ত্রী সরস্বতী

Date:

Share post:

নবান্ন অভিযানে(Nabanna Abhiyan) গিয়ে নিখোঁজ হয়েছিলেন স্বামী। ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দীপক পাঁজার(Dipak panja)। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। হারিয়ে যাওয়া DYFI কর্মী স্বামীকে খুঁজতেই রবিবার ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছিলেন তাঁর স্ত্রী সরস্বতী পাঁজা। মনে একরাশ আশা, চিরকাল বামপন্থায় বিশ্বাস রাখা দীপক হয়ত আসতে পারেন জমজমাট ব্রিগেড(Brigade) ময়দানে।

গত ১২ ফেব্রুয়ারি চাকরি শিক্ষা সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন। বামেদের সেই কর্মসূচিতে যোগ দিতে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন দীপক পাঁজা। তাঁর স্ত্রী সরস্বতীর দাবি অনুযায়ী, ১২ তারিখ সকাল ৯ টায় কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন দীপক। সন্ধেয় প্রতিবেশীরা জানান, ওই যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে কলকাতায় যাওয়া বাকি বাম কর্মীরা ফিরে এলেও ফিরে আসেননি দীপক। কোনওরকম ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ না হয়ে ওঠায় শেষমেষ পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পাশাপাশি, ডিওয়াইএফআই-এর তরফে আদালতে মামলা দায়ের করা হয়। তবে এতকিছুর পরও ওই বাম সমর্থকের কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ। এমত অবস্থায় রবিবার ব্রিগেডের সমাবেশ সকলের অলক্ষ্যে উপস্থিত হন দীপকের স্ত্রী সরস্বতী দেবী।

রবিবার বাম, কংগ্রেস এবং আইএসএফ-এর ডাকা ব্রিগেড জনসভা বিপুল জনসমাবেশ হয়। নবান্ন অভিযানের নিখোঁজ দীপক পাঁজার স্ত্রীর মনে আশা ছিল হয়তো কোনওভাবে এই জনসভায় এসে উপস্থিত হবেন তাঁর স্বামীও। জানা গেছে, সেই আশায় বুক বেঁধে এদিন ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছিলেন সরস্বতী। জনসভায় যখন রক্ত গরম করা ভাষণ দিয়ে চলেছেন নেতা-নেত্রীরা, সকলের অলক্ষ্যে তখন হয়তো স্বামীকে খুঁজে চলেছেন সরস্বতী। তবে বিপুল জনসভার মধ্য থেকে স্বামীর দেখা পেয়েছেন কি পাঁশকুড়ার ওই গৃহবধূ? সে উত্তর অবশ্য মেলেনি।

আরও পড়ুন:কাটমানি খাওয়া নেতারাই তৃণমূল থেকে বিজেপিতে, পড়ন্ত ব্রিগেডে চেনা মেজাজে দেবলীনা!

Advt

Related articles

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...