Saturday, March 21, 2026

আগামী সপ্তাহে রাজ্যে ফের ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF)। ভোটারদের মনে আস্থা ও সাহস জোগাতে এরিয়া ডমিনেশন এবং সুষ্ঠু ও অবাধ ভোটের (WB assembly election 2021) লক্ষ্যেই এই অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বলে জানা গিয়েছে। এরফলে এখনও বিধানসভা ভোট উপলক্ষে রাজ্যে মোট ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে।

নির্বাচন কমিশন (ECI) আগেই জানিয়েছিল এবার ভোটের (WB assembly election 2021) জন্য বাংলায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন করা হবে। সেইমত ভোট ঘোষণার আগে থেকে বাহিনী আসাও শুরু হয়ে গিয়েছে রাজ্যে। জেলায় জেলায় পৌঁছেও গিয়েছে বাহিনী। চলছে এলাকাভিত্তিক রুটমার্চ, এরিয়া ডমিনেশনের কাজও শুরু করে দিয়েছে বাহিনী। এরপরই নির্বাচন কমিশনের নির্দেশে ফের অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠানোর কথা নবান্নকে (Nabanna) চিঠি দিয়ে জানায় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)।

৮ মার্চের মধ্যে এই অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) রাজ্যে চলে আসবে বলে জানা গিয়েছে। এই অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে CRPF থাকছে ৭০ কোম্পানি, BSF ১৩ কোম্পানি, CISF ২৫ কোম্পানি, ITBP ২০ কোম্পানি এবং SSB থাকছে ৪১ কোম্পানি। কোভিড (Covid 19) স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার বন্দোবস্ত করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নকে।

Advt

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...