Saturday, June 27, 2026

এবারের বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত এসইউসিআই-এর, ১৯৩টি আসনে প্রার্থী

Date:

Share post:

রাজ্যের বিধানসভা নির্বাচনে বাকি হাতে গোনা কিছুদিন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে সব দল। এবারের বিধানসভা ভোটে ১৯৩টি আসনে প্রার্থী দিচ্ছে এসইউসিআই (Suci)। তৃণমূল (Tmc), বিজেপি (Bjp) এবং সংযুক্ত মোর্চাকে হারিয়ে তাদের প্রার্থীকে জেতানোর আহ্বান জানিয়েছে তারা। সোমবার, এসইউসি নেতৃত্ব যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তাতে নন্দীগ্রাম, সিঙ্গুর, খেজুরির মতো কেন্দ্রও রয়েছে।

জয়নগরে এসইউসিআই-এর ভোটব্যাঙ্ক রয়েছে। ২০১১ বিধানসভার নির্বাচনে ওই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন এসইউসিআই প্রার্থী তরুণকান্তি নস্কর (Tarunkanti Naskar)। এবারও তাঁকেই প্রার্থী করছে দল। নেতৃত্বের মতে, বিজেপিকে আটকানো তাঁদের মূল লক্ষ্য। তবে সংযুক্ত মোর্চা আব্বাসের (Abbas Siddiqui) হাত ধরায় সে জোটে যেতে রাজি নয় এসইউসিআই। রাজ্যের শাসকদল কোনও উন্নয়ন করেনি বলেও অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে একক লড়ার সিদ্ধান্ত নিয়েই ১৯৩টি আসনের প্রার্থী দিচ্ছে এসইউসিআই।

আরও পড়ুন:আগামী সপ্তাহে রাজ্যে ফের ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Advt

Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...