Saturday, June 13, 2026

করোনা ভ‍্যাকসিন নিলেন রবি শাস্ত্রী

Date:

Share post:

করোনা ভ‍্যাকসিন ( corona vaccine) নিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী( ravi Shastri)। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন তিনি। দেশজুড়ে চলছে করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায়। সোমবার থেকে চালু হয়েছে ষাটোর্ধ্ব ও কো-মর্বিডিটি যুক্ত ৪৫-এর বেশি মানুষদের এই পর্যায়ে টিকা দেওয়ার প্রক্রিয়া। সেখানে নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন রবি শাস্ত্রী।

এদিন টুইট করে শাস্ত্রী (Ravi Shastri) জানান, “কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম। অতিমারীর বিরুদ্ধে ভারতকে শক্তিশালী করে তোলার জন্য স্বাস্থ্যকর্মী ও গবেষকদের ধন্যবাদ জানাচ্ছি। ভ্যাকসিন নিতে এসে আহমেদাবাদের অ্যাপোলোর কান্তাবেন ও তাঁর টিমের পেশাদারিত্ব দেখে আমি মুগ্ধ।”

গতকাল সকালেই ভ্যাকসিন (Corona vaccine) কোভ্যাক্সিন নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দিল্লিতে টিকা গ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) এবং তাঁর স্ত্রী।

Advt

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...