Saturday, May 9, 2026

সকাল থেকে অটো বন্ধ দমদম-নাগেরবাজার রুটে , চূড়ান্ত নাজেহাল যাত্রীরা

Date:

Share post:

বুধবার  সকালে অফিস টাইমে হঠাৎই বন্ধ রাখা হল দমদম-নাগেরবাজার রুটের অটো (nagerbajar-dumdum Auto Service) পরিষেবা। অটো ইউনিয়নের তরফে জানানো হয়েছে লাগাতার পুলিশি জুলুমের প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ। স্বাভাবিকভাবেই বেজায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

নাগেরবাজার থেকে দমদম রেল স্টেশন এবং মেট্রো স্টেশন পর্যন্ত অটো পরিষেবা অত্যন্ত ব্যস্ত রুট।  এই রুটে রোজ প্রায় সাড়ে তিনশো অটো চলাচল করে। কিন্তু  লকডাউন পর্ব  এবং তার পরবর্তী  পর্যায়ে যাত্রী সংখ্যায় কিছুটা ভাটা পড়ে। টান পড়ে অটোচালকদের রোজগারেও। ইদানীং  শিফট করে চালানো হচ্ছিল এই রুটের অটোগুলি। কিন্তু তা সত্ত্বেও পুলিশি জুলুমের অভিযোগ এনেছেন অটো চালকরা। তাঁদের অভিযোগ, লকডাউনের পর এমনিতেই যাত্রী সংখ্যা তলানিতে ঠেকেছে। রোজ সকালে রুটে নামছে না অটো। চালকদের অভিযোগ, এর মধ্যেই যাত্রী তোলার জন্য অপেক্ষা করলে পুলিশ গাড়িতে কাঁটা মেরে দিচ্ছে। যাত্রী তুলতে দাঁড়াতে দিচ্ছে না অনেক জায়গায়। আবার বহু ক্ষেত্রে অযথা কেস দিচ্ছে পুলিশ। যার ফলে চালকদের রুটিরুজিতে টান পড়ছে বলে অভিযোগ। এই জুলুমবাজি বন্ধের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধ রাখা হল বলে খবর। যদিও নাগেরবাজার-দমদম রুটের যাত্রীদের পালটা অভিযোগ, অটো কোনও ট্রাফিক নিয়ম মানে না। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে। ফলে স্বল্প পরিসরের রাস্তায় যানজট তৈরি হয়। একই কথা জানিয়েছে পুলিশও। তাঁদের দাবি, পুলিশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা

Advt

 

Related articles

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...