Thursday, May 14, 2026

শীতলকুচিতে তৃণমূলের সভায় বোমাবাজি, প্রতিবাদে থানা অবরোধ

Date:

Share post:

কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলের সভায় বোমাবাজি। পাশাপাশি স্থানীয় বিধায়ক হিতেন বর্মনের গাড়ি ভাঙচূর। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

বুধবার শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুবাড়ি এলাকায় সভার আয়োজন করেছিল তৃণমূল। অভিযোগ, ওই সভায় তৃণমূল কর্মীরা মিছিল করে যোগ দিতে যাওয়ার সময় বোমাবাজি করে বিজেপি কর্মীরা। তারা এলাকায় ভাঙচুর চালায় বলেও দাবি তৃণমূলের। স্থানীয় তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের অভিযোগ, ‘‘প্রশাসনিক অনুমোদন নিয়ে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সভা চলাকালীন বিজেপির দুষ্কৃতীরা সভাস্থলে হামলা চালায়। ব্যাপক বোমাবাজি করা হয়। ভাঙচুর করা হয় আমার গাড়ি।’’ এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছে তৃণমূল। যদিও তৃণমূলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজের বক্তব্য, গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই।

সভায় হামলা চালানোর পাশাপাশি বিধায়ক হিতেন বর্মনের উপর হামলার প্রতিবাদে মাথাভাঙা থানা ঘেরাও করে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি পার্থ প্রতিম রায় এই ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও দোযীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

আরও পড়ুন- শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি, ইঙ্গিত দিলীপের

Advt

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...