Thursday, May 14, 2026

মোদির ভাষণ কারা লেখেন? অবশেষে প্রকাশ্যে এলো আসল তথ্য

Date:

Share post:

অত্যন্ত সুবক্তা এবং বাগ্মী হিসেবে পরিচিত দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বিভিন্ন জনসভায় ও সরকারি অনুষ্ঠানে তাঁর ভাষণ মুগ্ধ হয়ে শোনে জনতা। বক্তৃতার মাধ্যমে মানুষের মন জয় করার যে অদ্ভুত ক্ষমতা নরেন্দ্র মোদির রয়েছে তা এক বাক্যে স্বীকার করেন প্রত্যেকেই। তবে জানেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার পিছনে হাত রয়েছে কাদের? কাদের লেখা ভাষণ পাঠ করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তিনি? সম্প্রতি চমকপ্রদ এই তথ্য প্রকাশ্যে এল।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তরফে প্রধানমন্ত্রী দপ্তরের কাছে তথ্য জানার অধিকার আইনে জানতে চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর ভাষণের(Prime minister’s speech) পিছনে কাদের হাত রয়েছে। এই প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী দপ্তরের তরফে জানানো হলো এই ধরনের ভাষণ বক্তৃতার পিছনে রয়েছে একটা গোটা টিম। তারা বিভিন্ন জায়গা থেকে নানান তথ্য পরিসংখ্যান জোগাড় করেন। জোগাড় করা হয় বিরোধী নেতা নেত্রীদের ভাষণের ভিডিও। এই সমস্ত তথ্য সংগ্রহের পর তার ওপর ভিত্তি করে তৈরি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার খসড়া। আন্তর্জাতিক মঞ্চে ভাষণ এর ক্ষেত্রেও সেখানকার অনুষ্ঠান সম্পর্কিত নানান তথ্য সংগ্রহ করা হয় ও খসড়ায় যোগ করা হয় যদিও প্রধানমন্ত্রী সেটা ব্যবহার করবেন কিনা তা অবশ্য কেউ জানেন না।

আরও পড়ুন:পাহাড়ের তিন আসন ছেড়ে ২৯১ আসনে আজ তৃণমূলের প্রার্থীতালিকা

জানা গিয়েছে যে কোন মঞ্চে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী যা বলেন তা সম্পূর্ণ নিজের তৈরি করা বক্তব্য। ভাষণ তৈরি করার টিমের দেওয়া তথ্য হয়তবা কাজে লাগান তিনি কিন্তু চূড়ান্ত বক্তৃতায় তিনি তৈরি করেন নিজেই। পাশাপাশি এই বক্তৃতার পিছনে কতজন কাজ করেন এবং কত টাকা খরচ হয় এ প্রসঙ্গে কোনো তথ্য অবশ্য প্রকাশ করা হয়নি প্রধানমন্ত্রী দপ্তরের তরফে। উল্লেখ্য স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের প্রধান প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমল থেকেই প্রধানমন্ত্রী বক্তৃতার জন্য খসড়া তৈরি করে দেওয়ার একটি বিশেষ টিম থাকে। যা এখনো বর্তমান। যদিও ইতিহাসের তথ্য অনুযায়ী, জহরলাল নেহেরু নিজের বক্তৃতা নিজেই লিখতেন। এবং প্রতিটি বক্তব্যের জন্য নানান তথ্য সংগ্রহ করে চূড়ান্ত বক্তৃতা তৈরি করতেন নেহেরু।

Advt

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...