Sunday, May 3, 2026

সেমিফাইনালে বাগানের মুখোমুখি খালিদের নর্থইস্ট

Date:

Share post:

শনিবার আইএসএলের( isl) প্রথম লেগের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। প্রতিপক্ষ খালিদ জামিলের নর্থইস্টইউনাইটেড( nort east united fc)। প্রথম লেগের ম‍্যাচে বাগান ব্রিগেড জয় পেলেও, দ্বিতীয় লেগে হারতে হয় হাবাসের দলকে। তবে সেমিফাইনালে সেই সব পরিসংখ্যানকে পিছনে ফেলে জয় চাইছেন হাবাস।

শনিবার সেমিফাইনালে চোটের কারণে থাকছেন না সন্দেশ ঝিঙ্গান। পাঁজরে চোটের জন্য নর্থইস্টইউনাইটেডের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তা নিয়ে হাবাস চিন্তায় থাকলেও মুখে সেটা প্রকাশ করতে রাজি নন। এদিন তিনি বলেন, “কয়েকটা হারের জন্য জীবন থেমে যায় না। মুম্বইয়ের কাছে হারলেও ছেলেদের মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আছে। আর তাছাড়া সন্দেশ না থাকলেও বাকিরা তো আছে। তাদের নিয়েই লড়তে হবে। জিতে নিজেদের যোগ্যতা ফের প্রমাণ করতে হবে।”

খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাড়িয়েছে নর্থইস্টইউনাইটেড। এই ভারতীয় দায়িত্ব নেওয়ার পর দল গত ৯ ম্যাচ হারেনি। আক্রমণাত্মক ফুটবল খেলে বিপক্ষকে চাপে ফেলেছে। তাই তো হাবাস তাঁর প্রতিপক্ষ নিয়ে সাবধানী। এদিন তিনি বলেন,“গতম‍্যাচে ওদের কাছে হারতে হয়েছিল। তবে এই ম্যাচ নতুন হলেও আমাদের সাবধান থাকতে হবে। কারণ খালিদ খুবই বুদ্ধিমান ও নর্থ- ইস্টের সব বিভাগে একাধিক ভাল ফুটবলার আছে।”

আরও পড়ুন:দ্বিতীয় দিনের শেষে ৮৯ রানে এগিয়ে বিরাট কোহলির দল,দুরন্ত শতরান পন্থের

Advt

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...