Monday, May 11, 2026

তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী

Date:

Share post:

ক্ষোভ ছিলই। টিকিট পাবেন না সেটাও আঁচ করতে পেরেছিলেন। তবু অপেক্ষায় ছিলেন প্রার্থী তালিকা নিয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণার। টিকিট না পেয়ে শেষ পর্যন্ত বিজেপিতে (BJP) যোগদান করলেন হাওড়ার শিবপুরের (Shibpur) বর্ষীয়ান তৃণমূল (TMC) বিধায়ক (MLA) জটু লাহিড়ী (Jatu Lahiri)। আজ, শনিবার সকালে বিধাননগরে মুকুল রায়ের (Mukul Roy) বাড়িতে তিনি পদ্ম শিবিরে যোগদান করেন। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন মুকুল।

তবে শিবির বদল নিয়ে সংবাদ মাধ্যমকে প্রাথমিক প্রতিক্রিয়াতে জটু লাহিড়ী জানিয়েছেন, টিকিট না পাওয়ার কারণে নয়, তিনি বিজেপির হয়ে কাজ করতে চান। তাই এদিন মুকুল রায়ের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করেন তিনি। যদিও এই আসনটি থেকে বিজেপি অভিনেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে, দল পরিবর্তন নিয়ে রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায় (Arup Roy) বলেন, “২০০১ থেকে যাকে দল টিকিট দিয়েছে সেই লোকটা আজ কিনা টিকিট না পেয়ে বিজেপিতে চলে গেলেন! এঁদের কোনও নীতি-আদর্শ নেই।”

আরও পড়ুন:প্রত্যাশামতোই বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

Advt

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...