Thursday, June 4, 2026

নদিয়ার হরিণঘাটায় গুলিবিদ্ধ বিজেপির বুথ সভাপতি 

Date:

Share post:

রবিবার ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক শুধু অভিযোগের ঝুলি উপুড় করেছেন নরেন্দ্র মোদি। আর ঠিক তার আগের রাতেই তারই দলের এক নেতা গুলিবিদ্ধ হলেন। নদিয়ার হরিণঘাটার সন্তোষপুরে গুলিবিদ্ধ হলেন বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাস। তাঁর কোমরের নিচে গুলি লেগেছে। আপাতত কল্যাণীর জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন রয়েছেন ওই নেতা।

কী কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে একাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই বিজেপি নেতা। সেইসময় কয়েকজন যুবক তাঁকে ঘিরে। তখনই নাকি এক যুবক আচমকাই বিজেপির বুথ সভাপতিকে গুলি করে। বিজেপি তরফে এই হামলার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও, তা মানতে নারাজ রাজ্যের শাসক দল। পুলিশ অবশ্য গুলি চালানোর কথা স্বীকার করেছে । তবে পুলিশের তরফে জানানো হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই।

Advt

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...