Wednesday, June 24, 2026

‘ওঁ হেলে-ঢোরা, জাত গোখরো হলে মোদির পায়ে মাথা ঠেকাত না’ : মিঠুন প্রসঙ্গে মদন, ছেড়ে কথা বললেন না ফিরহাদ-সৌগতও

Date:

Share post:

বাম-তৃণমূল কংগ্রেস ঘুরে এখন বিজেপিতে সুপারস্টার মিঠুন চক্রবর্তী। রবিবাসরীয় সকালে উত্তর কলকাতার বাড়ি থেকে ধুতি-পাঞ্জাবিতে সেজে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন মিঠুন। ব্রিগেডে পৌঁছে বিজেপিতে যোগ দেন ‘মহাগুরু’। আর মঞ্চে ভাষণ দিতে গিয়ে একেবারে চেনা ছন্দে পাওয়া গেল তাঁকে। তাঁর জনপ্রিয় দুটি ছবির ডায়লগ “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে” আর “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো; এক ছোবলে ছবি”। এই দুটি ডায়লগে ব্রিগেড মাতালেন মিঠুন।

এরপর তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “আমি খুব দুঃখ পেয়েছি। মিঠুন চক্রবর্তী বলে আমি যে মানুষটাকে চিনতাম, চাপের কাছে নত হওয়ার মতো মেরুদণ্ড ছিল না তাঁর। কিন্তু দেখা গেল মানুষের জীবনে এমন একটা সময় আসে, যে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ানোর চেষ্টা হয়।” এরপর তৃণমূলের কামারহাটির প্রার্থী মদন মিত্র আরও বলেন, “মিঠুন যে বললেন, আমি হেলেও নই, ঢোরাও নই, আমি গোখরো, সত্যিই ওঁ যদি গোখরো হতেন, তাহলে মোদির পায়ে গিয়ে জমা হতেন না ডায়লগে গোখরো বলা যায়। জীবন যখন হেলে, ঢোড়া হয়ে যায়, তখন বাইরে ডায়লগটা থাকে গোখরোর মতো, কিন্তু ওটা আসলে হেলে ঢোরা হয়ে যায়।”

আরও পড়ুন-সমস্যার সমাধান না করতে পারলে বারাকপুরেই ঢুকবেন না, বলে দিলেন রাজ, প্রচারে জুনও

এদিন ‘মহাগুরু’কে বিশ্বাসঘাতক তকমা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত রায় এদিন বলেন, “উনি একাধিকবার শিবির বদলেছেন। সাধারণ মানুষের জন্য ওঁর কোনও ত্যাগ নেই। মিঠুনকে ভরসা করা যায় না। বিশ্বাসঘাতকরা ওঁর অভ্যেস।” মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “উনি নকশাল ছিলেন, মিঠুনদাকে একটা সময়ে সুভাষবাবুরও সঙ্গে দেখেছি। পরে তৃণমূলে এসেছিলেন। ওঁর অনেক রূপ। আরও অনেক রূপ দেখব।”

Advt

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...