Tuesday, May 19, 2026

বিজেপিতে নাম লিখিয়েও টিকিট পেলেন না দলবদলু দুই বিধায়ক!

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে (bjp) যোগ দিয়েছিলেন। আশা ছিল, ভোটের আগে দল বদল করে তৃণমূল (tmc) সরকারের বিরুদ্ধে চড়া সুরে বিষোদগার করলেই বিজেপির টিকিট মিলবে। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতেই ‘ধাক্কা’ দুই দলবদলুর (defectors)। ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েও টিকিট পেলেন না কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি ও তমলুকের বিধায়ক অশোক দিন্দা। তৃণমূল বিধায়ক বনশ্রী ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ। অন্যদিকে সিপিআই বিধায়ক অশোক দিন্দাও শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে বিজেপিতে যোগ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে নাম লেখান বর্তমান দুই বিধায়ক বনশ্রী মাইতি ও অশোক দিন্দা। কিন্তু শিকে ছিঁড়ল না। তাঁদের কেন্দ্রে টিকিট পেয়েছেন অন্যরা। ফলে বহু আশা নিয়ে যারা ইতিমধ্যেই তৃণমূল ছেড়েছেন বা তৃণমূলে টিকিট না পেয়ে এখন বিজেপিতে তদ্বির করছেন, সেইসব সুযোগসন্ধানী দলবদলুদের যে কী হাল হতে চলেছে তা বোঝা যাবে আর কদিনের মধ্যেই।

 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...