Wednesday, April 8, 2026

নন্দীগ্রামে থেকেই প্রচার শুরু মিঠুনের

Date:

Share post:

এ সপ্তাহ থেকেই পুরোদমে দলের প্রচারে ভোটের ময়দানে নামছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। সেখান থেকেই ১২ মার্চ প্রচার শুরু করবেন মহাগুরু।

বিজেপি সূত্রে খবর, ওই দিনই মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। সেই সময় তার সঙ্গে থাকবেন মিঠুন চক্রবর্তী। থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও (Smriti Inrani)। ১১ মার্চ হলদিয়াতে সভা করারও কথা রয়েছে স্মৃতির।

রবিবার, ব্রিগেডে মোদির সমাবেশে বিজেপিতে (Bjp) যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। এর আগে তৃণমূলে (Tmc) যোগ দিয়ে দলের হয়ে প্রচার করেছেন মিঠুন। বাম জামানাতে জ্যোতি বসু-সুভাষ চক্রবর্তীর (Jyoti Basu-Subhash Chakraborty) ঘনিষ্ঠ হয়েও রাজ্যসভায় যেতে পারেনি। কিন্তু তৃণমূলের তরফে মিঠুনকে রাজ্যসভার সাংসদ করা হয়। এবার নন্দীগ্রামে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে প্রচার দিয়ে নিজের খাতা খুলবেন মহাগুরু। রবিবার ব্রিগেডে তাঁর বক্তৃতায় ছিল শুধু ফিল্মি ডায়লগের আস্ফালন। সেখানে কোনও রাজনৈতিক কথা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বিরুদ্ধে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের সময় মিঠুন রাজনৈতিকভাবে কী বক্তব্য পেশ করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:ফের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, এবার মধ্যাহ্নভোজ সারছেন কোথায়?

Advt

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...