Tuesday, May 5, 2026

প্রয়োজন এমআরআই-সহ নানা পরীক্ষা: এসএসকেএম থেকে বাঙুরে মমতা

Date:

Share post:

বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম (SSKM) থেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হল বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এ। রাত পৌনে ১১টা নাগাদ মুখ্যমন্ত্রীকে এসএসকেএম থেকে অ্যাম্বুল্যান্সে বাঙুর ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে এমআরআই-সহ একাধিক পরীক্ষা হওয়ার কথা। করা হবে স্নায়ু সংক্রান্ত পরীক্ষাও।

ইতিমধ্যেই এসএসকেএম-এ মমতার এক্স রে (X-ray) এবং সিটি স্ক্যান করা হয়েছে। তাঁর কোমর পায়ে দিক ফুলে গিয়েছে। বাঁ পায়ের গোড়ালির উপরের অংশে তীব্র যন্ত্রণা হচ্ছে।

প্রচারে গিয়ে নন্দীগ্রামে (Nandigram) আহত হন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন, রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কা মেরে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায়, গলায় এবং পায়ে চোট লাগে। তৃণমূলনেত্রীর দাবি, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে।

ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে গ্রিন করিডোর (Green Corridor) তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি তৃণমূল নেত্রী। বাঙুরে পরীক্ষা হওয়ার পর ফের তাঁকে ফেরানো হবে এসএসকেএম-এ।

Advt

 

Related articles

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...