Saturday, June 20, 2026

ECG রিপোর্ট সন্তোষজনক হলেও পেশিতে মারাত্মক চোট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাঙুর হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ECG-র রিপোর্টও সন্তোষজনক, তবে তাঁর পেশিতে চোট রয়েছে। যদিও হাড় ভাঙেনি। এদিন রাতেই এসএসকেএম থেকে অ্যাম্বুল্যান্সে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙুর ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। অ্যাডভান্সড রেডিও-ইমাজিং করা হয়েছে তাঁর। এই পরীক্ষা হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ।সিটি স্ক্যান, এক্স-রে করা হয়েছে মুখ্যমন্ত্রীর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর এক্স-রে রিপোর্ট সন্তোষজনক।

প্রচারে গিয়ে নন্দীগ্রামে (Nandigram) আহত হন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন, রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কা মেরে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায়, গলায় এবং পায়ে চোট লাগে। তৃণমূলনেত্রীর দাবি, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে।
ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে গ্রিন করিডোর (Green Corridor) তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি তৃণমূল নেত্রী। বাঙুরে পরীক্ষা হওয়ার পর ফের তাঁকে ফেরানো হবে এসএসকেএম-এ।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...