Sunday, April 26, 2026

দিলীপ ঘোষ বললেন, মমতা নাটকে পিএইচডি করেছেন!

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সহানুভূতির ভোট টানতে অসুস্থতার ‘নাটক’ করছেন বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। পরিকল্পিতভাবে হামলার তত্ত্ব তুলে ধরে নিজেকে ‘আক্রান্ত’ দেখানোর চেষ্টা করছেন বলে মনে করেন বিজেপি সাংসদ। তাঁর মন্তব্য, মমতা তো নাটকে পিএইচডি।

নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, উনি এখন যা করছেন, তার পুরোটাই নাটক (drama)৷ আমাদেরও নানা সময়ে চোট লেগেছে৷ কিন্তু আমরা চিকিৎসা করিয়েছি৷ তারপর তার যোগ্য জবাব দিয়েছি৷ কিন্তু নাটক করা ওঁর পুরনো অভ্যেস৷ পিএইচডি করেছেন নাটকে৷ এই ধরনের ঘটনা তৈরি করা হচ্ছে এবং নির্বাচনে হার নিশ্চিত জেনে এরপর আরও ভয়ংকর দুর্ঘটনা ঘটাতে পারে তৃণমূল কংগ্রেস৷ সেজন্য রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে।

মমতার দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি প্রশ্ন তোলেন, জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে কেউ মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারতে পারে? এর জন্য সিবিআই তদন্ত দরকার। দিলীপ ঘোষ আরও বলেন, ওঁরা চান না সত্যটা বাইরে আসুক৷ ছবি তোলার জন্য যে কেউ পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে পড়তে পারে৷ কিন্তু, ওই ছবি দিয়ে ভোট পাওয়া যাবে না।

Advt

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...