Site Logo

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

EBBS Desk·
ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী (পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ) গঠন করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। এই উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নেতৃত্বে রাখা হয়েছে। আর সেই তালিকায় রয়েছেন তৃণমূলের (TMC) লোকসভার দলনেতা অভিষেক। আলজেরিয়া দেশের জন্য যে সংসদীয় দল গঠন হবে তাঁর নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Sponsored

Sranchi In Article

বিশ্বের ৬০ টি দেশের সংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ, নীতি বিনিময় এবং গণতান্ত্রিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই বন্ধুত্বপূর্ণ গোষ্ঠীগুলি গঠন করা হয়েছে। বাণিজ্য, প্রযুক্তি, সামাজিক নীতি, সংস্কৃতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে নিয়মিত আলোচনা চালানোর ক্ষেত্রও তৈরি হবে এই প্ল্যাটফর্মে।

অভিষেকের পাশাপাশি তৃণমূলের তরফে থাকবেন লোকসভার (Lok Sabha) চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন।

এর আগে পহেলগামে জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে ভারতের সংসদীয় প্রতিনিধি সদস্য হিসেবে সফর করেছেন অভিষেক। সেখানে বিভিন্ন সভায় তাঁর বক্তব্য দর্শকদের মনে গেঁথে গিয়েছে। এবার ফের সেই প্রতিনিধি হিসেবে যাচ্ছেন অভিষেক। এবার তিনি নেতৃত্ব দেবেন একটি সংসদীয় দলের।

যেসব দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠন করা হয়েছে তার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, জার্মানি, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভুটান, সৌদি, ইসরায়েল, মালদ্বীপ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইইউ পার্লামেন্ট, দক্ষিণ কোরিয়া, নেপাল, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি, ওমান, অস্ট্রেলিয়া, গ্রিস, সিঙ্গাপুর, ব্রাজিল, ইরান, ভিসিএ এবং ইউএসএ,আলজেরিয়া।

নিয়মিত মতবিনিময়, অধ্যয়ন পরিদর্শন, নীতি সংলাপ এবং মাধ্যমে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠীগুলি সংসদীয় পদ্ধতির বাইরে সহযোগিতাকে সহজতর করবে। আলোচনা বাণিজ্য, প্রযুক্তি, উদ্ভাবন, সামাজিক নীতি, সংস্কৃতি, মজবুত উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলিকে বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে। এই বিস্তৃত-ভিত্তিক সম্পৃক্ততা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বন্ধনই নয়, দেশগুলির মধ্যে জনগণের মধ্যে সংযোগও শক্তিশালী করে।

আরও পড়ুন- ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →