Wednesday, May 13, 2026

নির্বাচনী প্রচারে ব্যস্ত অধীর, লোকসভায় বিরোধী দলনেতার কাজ সামলাবেন বিট্টু

Date:

Share post:

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর সংসদের(parliament) বিরোধী দলনেতার দায়িত্ব বাংলার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) হাতে তুলে দিয়েছিল জাতীয় কংগ্রেস(Congress) নেতৃত্ব। তবে বৃহস্পতিবার সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল বহরমপুরের সংসদ অধীরকে। তাঁর পরিবর্তে লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে পঞ্জাবের কংগ্রেস সাংসদ রভনীত সিং বিট্টুর উপর। বৃহস্পতিবারই কংগ্রেসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। তবে হঠাৎ কেন অধীরকে সরিয়ে পঞ্জাবের সাংসদকে এই দায়িত্ব দেওয়া হল তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

আরও পড়ুন:মমতার গাড়িতে নেই ঘষা লাগার দাগ, লোহার বিমে ধাক্কা লাগার তত্ত্ব ওড়াল তৃণমূল

যদিও কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার কারণে আগামী দুই মাস বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকবেন অধীর। এই সময়ে তিনি একেবারেই সংসদে সময় দিতে পারবেন না। যার ফলে বাধ্য হয়েই কংগ্রেসের বিরোধী দলনেতা হিসেবে সংসদ সামলানোর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রভনীত সিং বিট্টুর উপর। কিন্তু কে এই বিট্টু? জানা যাচ্ছে, ৪৫ বছর বয়সী বিট্টু পঞ্জাব থেকে ৩ বারের কংগ্রেস সাংসদ। ২০০৯ সালে প্রথমবার আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে সাংসদ হন তিনি। এরপর ২০১৪ ও ২০১৯ সালে লুধিয়ানা থেকে কংগ্রেস সাংসদ হয়েছেন বিট্টু। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, যতদিন না অধীর রঞ্জন চৌধুরী বঙ্গে বিধানসভা নির্বাচনের পাঠ চুকিয়ে পুরোপুরি লোকসভায় সময় দিতে না পারছেন ততদিন এই দায়িত্ব সামলাবেন রভনীত সিং বিট্টু।

Advt

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...