Saturday, May 23, 2026

স্বস্তির খবর! গুরুতর চোট পেলেও হাড় ভাঙেনি মমতার

Date:

Share post:

তৃণমূল শিবিবের জন্য সুখবর, মুখ্যমন্ত্রীর(CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) বাঁ-পায়ের হাঁড় ভাঙেনি। তবে তাঁর গোড়ালিতে গুরুতর চোট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্তই জানালেন SSKM হাসপাতালের ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড।

প্রসঙ্গত, গতকাল বুধবার নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে প্রচারে গিয়ে জখম হন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডরে তাঁকে আনা হয় কলকাতার SSKM হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হন তিনি। রাতেই পার্শ্ববর্তী বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে এমআরআই করা হয় মুখ্যমন্ত্রীর। এদিন এক্স-রে এবং বুক ও পায়ের সিটি স্ক্যান করা হয়। তাঁর পায়ে ফ্র্যাকচার মেলেনি। তবে হাঁড়ে চোট রয়েছে।

SSKM হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, “মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বাঁ-পায়ের গোড়ালিতে চোট রয়েছে। তবে হাঁড় ভাঙেনি। সিটি স্ক্যানে বাঁ-হাঁটুতে কিছু পরিবর্তন ধরা পড়েছে।”

আগামিকাল, শুক্রবার সকাল ১১টায় মেডিক্যাল বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

Advt

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...