Thursday, June 11, 2026

সামান্য কমল তাপমাত্রা, কুয়াশার দাপট চলবে রাজ্যে

Date:

Share post:

ছুটির সকালের শহরের সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ সামান্য নিম্নমুখী। উত্তুরে হাওয়া না থাকায় কনকনে অনুভূতি কম। তবে ভোরের দিকে ঘন কুয়াশার দাপটে জেরে দৃশ্যমানতা কমেছে জেলায় জেলায়। বেলা বাড়তেই চড়া লাগছে রোদ। আগামী দু-তিন দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরে জেলায় জেলায় জাঁকিয়ে শীত (Winter)!

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হবে। ফলে সরস্বতী পুজোয় কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রায় নেই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.৫ ডিগ্রি কম। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কোচবিহারে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...