Wednesday, May 13, 2026

এবারের নির্বাচনে প্রার্থী দিচ্ছে না হেমন্ত সোরেনের দল

Date:

Share post:

পশ্চিমবঙ্গের এই নির্বাচনে প্রার্থী দিচ্ছেন না হেমন্ত সোরেনের (Hemant Soren) ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিজেপিকে রুখতে আপাতত তৃণমূলকেই সমর্থন করার কথা ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু কথা হচ্ছে JMM ঝাড়খণ্ডে সরকার চালাচ্ছে কংগ্রেসের (Congress) সমর্থনে। অথচ, বাংলায় সোরেনের দল কংগ্রেসকে সমর্থন না করে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলায় এসে দলের সমর্থনে জনসভা করে হেমন্ত সোরেন বলে গিয়েছিলেন ৪০ আসনে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এরপর তিনি পরোক্ষে তৃণমূল নেত্রীকে তোপও দাগেন তিনি। বলেন, “বাংলার আদিবাসীদের অধিকার নিয়ে JMM লড়াই করবে। আদিবাসীদের এখন চাক্কিতে পেষা হচ্ছে। নতুন নতুন আইন তৈরি হচ্ছে। আমি বারেবারে এই বাংলায় আসব। আদিবাসীদের অধিকার রক্ষার জন্য সংবিধানে উল্লিখিত পঞ্চম তফসিল তৈরি করতে হবে, আদিবাসীদের উন্নয়নের জন্য আলাদা কেন্দ্রীয় পর্ষদ গড়তে হবে এখানে।” হেমন্তের এই মন্তব্য এবং পশ্চিমবঙ্গে লড়াই করার সিদ্ধান্ত ভালভাবে নেননি মমতা। হেমন্ত সোরেনকে মমতা স্পষ্ট জানিয়ে দেন, “আগে বাংলা সামলাও। আমি তো ঝাড়খণ্ডের বাঙালি ভোট চাইতে যাই না।”

আরও পড়ুন-বাড়ি বাড়ি বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে, তৃণমূলের ইস্তাহারে বড় চমক

শোনা যাচ্ছে, মমতা ক্ষোভপ্রকাশ করায় এক রকম ‘চাপে’ পড়ে যান ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সুপ্রিমো শিবু সোরেন (Shibu Soren)। তিনিই ছেলে তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বাংলার ভোটযুদ্ধে না নেমে মমতাকে সমর্থন করার পরামর্শ দেন। সেইমতো শুক্রবার হেমন্ত ঘোষণা করেন, “মমতা দিদি আমাদের ফোন করে এবং চিঠি লিখে সমর্থন প্রার্থনা করেছেন। অনেক আলোচনার পর আমরা বাংলার ভোটে তৃণমূলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। JMM বঙ্গে কোনও প্রার্থী দেবে না। দিদি ওখানে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়ছেন। সেই লড়াইয়ে তৃণমূলকে আমরা সমর্থন করব।”

Advt

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...