Sunday, June 7, 2026

‘ভোটে জিততেই বিজেপির সঙ্গে জোট’ অকপট স্বীকারোক্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“ভোটে জিততেই জোট বেঁধেছি গেরুয়া শিবিরের সঙ্গে। বিজেপির সঙ্গে দলের কোনও আদর্শই মেলে না।” নির্বাচনের প্রাক্কালে ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী (EK Palaniswami)। সেখানে AIADMK -র সঙ্গে জোট বেঁধেছে BJP। কিন্তু জোট বাঁধলেও দু’দলের অন্দরের কোন্দল যে রয়েই গেছে তা ক্রমেই প্রকাশ্যে আসছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিজেপি(BJP) কে তামিলনাড়ুতে শক্ত ঘাঁটি তৈরি করতে সাহায্য করছে AIADMK বলে প্রশ্ন করা হলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, “এটা একেবারেই ভুল ধারণা যে আমরা বিজেপিকে সাহায্য করছি। কেন্দ্রে ক্ষমতা দখল করার পর থেকেই বিজেপি তামিলনাড়ুতে রয়েছে। প্রত্যেক দলের নিজস্ব আদর্শ রয়েছে। এআইএডিএমকেও নিজেদের আদর্শের ভিত্তিতেই সরকার চালাবে। বিজেপির সঙ্গে জোট গড়া হয়েছে কেবল ভোটে জেতার দিকেই চোখ রেখে।” এই মন্তব্যের পরই তামিলনাড়ুর রাজ্য-রাজনীতিতে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

সম্প্রতি ডিএমডিকে(DMK) তাদের থেকে আলাদা হয়ে যাওয়ায় বেশ বড়সড় ধাক্কা খেয়েছে এ আইএডিএমকে(AIADMK) ও বিজেপি(BJP)। রাজনীতিবিদ তথা অভিনেতা বিজয়কান্ত,দলের পক্ষ থেকে জানান আসনরফা নিয়ে বারবার আলোচনা করার পরও কোনও রফাসূত্র না মেলায় তারা আর সেই দলের জোটসঙ্গী হতে চায় না বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে মতের মিল না হলেও বিজেপি ও পিএমকে দু’দলের সঙ্গে আসন বন্টন চূড়ান্ত হয়ে গিয়েছে AIADMK-র। ২০ টি আসনে লড়বে বিজেপি ও ২৩ টি আসনে লড়বে পিএমকে বলে জানানো হয়েছে।

Advt

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...