Friday, June 12, 2026

গরুর গাড়ি- নৌকোয় অভিনব প্রচারে দুই তৃণমূল প্রার্থী

Date:

Share post:

সামনেই বিধানসভা ভোট। প্রার্থী ঘোষণার পরেই কোমর বেঁধে নেমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন পড়েছেন সব দলের প্রর্থীরা। এবার অভিনব নির্বাচনী প্রচারে নামলেন গোসাবা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী জয়ন্ত নস্কর ও কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান। প্রার্থীদের এই অভিনবত্বে শনিবার জমে উঠল ভোটপ্রচার।

গোসাবা কেন্দ্রের প্রার্থী জয়ন্ত নস্কর শনিবার নিজের বাড়িতে পুজো দেন। পুজোর পর খোল-করতাল বাজিয়ে বেরিয়ে পড়েন প্রচারের উদ্দেশে। সেখান থেকে সাজানো নৌকায় করে উপস্থিত হন গোসাবা বিধানসভা কেন্দ্রের আমতলি বাজার। আমতলি বাজারে যাওয়ার পর সেখানেই তিনি দলীয় কর্মীদের সঙ্গে মিটিং করেন। এ বিষয়ে গোসাবার বিধায়ক প্রার্থী জয়ন্ত নস্কর বলেন, ”গোসাবা বিধানসভার প্রতিটি দিকে দিকে পৌঁছনোর জন্য নৌকা ছাড়া কোনও যান নেই। নৌকায় করেই পৌঁছাতে হয় সর্বত্র। আর তাই নৌকো নিয়েই প্রচার করছি।”
অন্যদিকে গরুর গাড়িতে প্রচারে কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান (Javed Khan)। ভোটের আগে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে মমতার পথেই দেখানো পথেই প্রতিবাদ এবং সঙ্গে ভোটের অভিনব প্রচারটাও সেরে ফেললেন কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান। অন্যান্য প্রার্থীদের মতো পায়ে হেঁটে বাঁ হুড খোলা গাড়িতে প্রচার না করে,গরুর গাড়ি সাজিয়ে প্রচারে নামলেন তিনি। সঙ্গে ছিলেন দলের কর্মী, সমর্থকরা।
Advt

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...