Thursday, May 14, 2026

বিজেপির তালিকায় সাংসদরা কেন? জেনে নিন আসল কারণ

Date:

Share post:

BJPর প্রার্থীতালিকায় এতজন MP কেন? এই নিয়ে চর্চা তুঙ্গে। সাদা চোখে জবাব হল, তারা লোক পাচ্ছে না। তাই ঘুরেফিরে একই মুখের উপর ভরসা রাখতে হচ্ছে। কিন্তু এর সঙ্গে আরও কিছু কারণ আলোচনায় আসছে:

1) বিজেপির যোগ্য প্রার্থীর অভাব। গোষ্ঠীবাজি এবং আদি-তৎকাল দ্বন্দ্ব প্রবল। ফলে লোকসভায় জেতা নেতানেত্রীদের আসরে নামাতে হয়েছে।

2) দিল্লির নেতারা মনে করছেন তাঁরা এখানে এসে যতই ভোটের হাওয়া তোলার চেষ্টা করুন, সেই হাওয়াকে ভোটের বাক্সে রূপান্তরিত করার উপযুক্ত স্থানীয় নেতার অভাব প্রকট। ফলে মূলত যাঁরা একবার মানুষের ভোট পেয়েছেন, তাঁদের নামিয়েই ভোট পাওয়ার মরিয়া চেষ্টা করছেন বিজেপির হাইকমান্ড।

3) বিজেপির দিল্লির নেতারা ভাবছেন যদি দল ক্ষমতায় আসে তাহলে তৃণমূল থেকে যাওয়া অতৃপ্ত আত্মারা বড় পদ চেয়ে চাপাচাপির খেলা শুরু করতে পারেন। সেই ভারসাম্য রাখতে এবং তাদেরই পাল্টা চাপে রাখতে Swapan Dasgupta, Locket Chatterjee, Babul Supriyoদের বিধানসভায় আনার তাস খেলল বিজেপি।

আরও পড়ুন- টাকার বিনিময়ে টিকিট বন্টন! জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর-আগুন

4) যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে ভবিষ্যতের কথা ভেবে এই MP cum MLA দের মধ্যে একজনকে বিধানসভায় রেখে বাকিদের বিধায়ক থেকে ইস্তফা দিইয়ে সংসদেই রাখবে। আর ক্ষমতায় এলে এদের রাজ্যে বড় জায়গায় রেখে লোকসভার উপনির্বাচন থেকে বাকি দুতিনজনকে জিতিয়ে আনবে।

আপাতত “ভোট ট্রান্সফর্মেশন” তত্ত্বই এগিয়ে থাকছে। বিজেপি চেনা মুখ, জেতা মুখের উপর নির্ভর করে ভোটবাজার সামাল দিতে চাইছে।

Advt

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...