Thursday, May 14, 2026

ভোট বড় বালাই, বিদ্রোহ ভুলে সেই বামেদের সমর্থনেই কংগ্রেস প্রার্থী ডি পি রায়

Date:

Share post:

দেশজুড়ে মোদি ঝড় বইলেও, তখন এ রাজ্যে সেভাবে দানা বাঁধতে পারেনি বিজেপি (BJP)। সালটা ২০১৬। বাংলায় বিধানসভা ভোট(Assembly Election)। শাসক তৃণমূলের(TMC) মূল প্রতিপক্ষ বাম-কংগ্রেস জোট (Left Congress Alliance)। জোটের মুখ বাম আমলের স্বাস্থ্য মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। এই জোটকে কংগ্রেসের যে কয়েকজন নেতা মেনে নিতে পারেননি, তার মধ্যে গান্ধী পরিবার ঘনিষ্ঠ বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় (DP Roy)। সেই সময়কার আলিপুরদুয়ারের (Aalipurduyar) বর্ষীয়ান বিধায়ক প্রদেশ কংগ্রেস (Congress) নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করে ভোট প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান।

কিন্তু ভোট বড় বালাই। আজ, রবিবার রাতে সংযুক্ত মোর্চা সমর্থিত আরও ৩৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। এবং সেখানে আলিপুরদুয়ারের প্রার্থী হিসেবে জ্বলজ্বল করছে ডি পি রায়ের নাম। জানা গিয়েছে, নিজের ইচ্ছাতেই পুরোনো কেন্দ্রে প্রার্থী হয়েছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। প্রসঙ্গত, করোনা পরবর্তী সময় এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রয়াণের পর ফের প্রদেশ কংগ্রেসে অতি সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে ডি পি রায়ের মধ্যে।

ভোট বড় বালাই। সব অভিমান, আদর্শ, নীতিকে পিছনে ঠেলে ফের নির্বাচনের ময়দানে সুবক্তা ডি পি রায়। তাঁর নিজের কেন্দ্রেই নিজের দলের অন্দরেই ডি পি রায়ের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে কটাক্ষ করে মুখ আর মুখোশের প্রসঙ্গ টেনে আনছেন। তাহলে কি ডি পি রায় আসলে ওই নেতাদের মধ্যেই পড়েন, যাঁরা নীতি নয়, লবিকেই প্রাধান্য দেন? প্রশ্ন উঠছে!

আরও পড়ুন- দল খোঁজ না নেওয়ায় ‘অভিমানী’ রেজ্জাকের মান ভাঙাতে আসরে শওকত মোল্লা

অন্যদিকে, দিল্লির হাইকম্যান্ড এদিন মূলত কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের অল্প কিছু আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যেখানে “চমক” একেবারেই নেই। অর্থাৎ, পরীক্ষার রাস্তায় হেঁটে পরিচিত ও অভিজ্ঞ প্রার্থীদের ফের একবার সুযোগ করে দেওয়া হয়েছে।

Advt

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...