Wednesday, May 13, 2026

‘অন্য মমতা’ দিয়ে মুখ্যমন্ত্রীকে কলুষিত করার চক্রান্ত: সিবিআই-এর নথিতে প্রমাণ

Date:

Share post:

নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) অভিযোগে চাঞ্চল্যকর মোড়। যে মামলার কথা বিজেপির তরফ থেকে তাদের অভিযোগে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের (Cbi) সেই মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বিরুদ্ধে নয়। 2008-এর সেই মামলা হয়েছিল অন্য এক মমতা বন্দ্যোপাধ্যায় নামক মহিলার বিরুদ্ধে।

সোমবার, নির্বাচন কমিশনে বিজেপির তরফে অভিযোগ করা হয়, যে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে যে মনোনয়ন মুখ্যমন্ত্রী জমা দিয়েছেন তাতে তাঁর বিরুদ্ধে সিবিআই-এর মামলার কথা উল্লেখ করেননি। হলফনামায় তিনি তথ্য গোপন করেছেন- বিজেপির এই অভিযোগ নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখনই সিবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে 2008-এ আয় বহির্ভূত সম্পত্তির মামলায় অভিযুক্ত হন দুর্গাপুরের এক কেন্দ্রীয় সরকারি কর্মী। এই মামলায় তাঁর স্ত্রীকেও যুক্ত করা হয়। সেই মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন।

আরও পড়ুন:মমতার মনোনয়নে ভুল তথ্যের অভিযোগ বিজেপির, হারের ভয়ে নালিশ: পাল্টা তৃণমূল

এরপরই তৃণমূলের (Tmc) তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, তাঁরা আগেই বলেছিলেন নন্দীগ্রামে জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে বিজেপি খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে। এখন দেখা গেল, ‘অন্য মমতা’ দিয়ে মুখ্যমন্ত্রীকে কলুষিত করার চক্রান্ত করছে বিজেপি। বাংলার মানুষ ভোটবাক্সে এর জবাব দেবেন বলে মত কুণালের।

Advt

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...