Wednesday, May 13, 2026

একজন মহিলার উপর আঘাত করতে গিয়েই একটি দল ধ্বংস হবে: অভিষেক

Date:

Share post:

একজন মহিলার উপর আঘাত করতে গিয়ে একটি দল ধ্বংস হয়ে যাবে। সোমবার, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভা থেকে এই মন্তব্য করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)। দাঁতন বিধানসভার মোহনপুরের নীলদায় সভা করেন তিনি। অভিষেক অভিযোগ করেন, বাংলাকে গুজরাট (Gujrat) বানানোর চেষ্টা করছে বিজেপি। জোর করে যেমন মধ্যপ্রদেশ, বিহার দখল করেছে সেরকম চেষ্টা চলছে বাংলাতেও।

এদিন খড়্গপুরে রয়েছেন অমিত শাহ (Amit Shah)। তৃণমূল সাংসদ বলেন, “বহিরাগতদের নায়ক বসে আছে মেদিনীপুরে। ভোটের (Vote) মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন।”

অভিষেক বলেন, “মানুষ যাঁর সঙ্গে থাকে, সেই শেষ কথা বলে। বাংলা নিজের মেয়েকেই চায়।” তিনি অভিযোগ করেন, মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি (Bjp)। এর আগে অভিষেক বলেছিলেন, “বিজেপি নেতাদের ভক্তকে ‘জয় সিয়ারাম’ বলিয়ে ছাড়ব”। এদিন জনসভায় তৃণমূল সাংসদ দাবি করেন, “১০ দিনের মধ্যে দিল্লির নেতাদের মুখ দিয়ে ‘জয় সিয়ারাম’ বলিয়ে ছাড়িয়েছি”।

দলত্যাগী তৃণমূল নেতাদের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন, “দিল্লির নেতাদের কাছে গদ্দাররা নিজেদের বিক্রি করে দিয়েছে”।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়া থেকে ‘বিদায়’ নিলেন আমির খান, শেষ পোস্টে কী লিখলেন?

বিজেপির সভায় ভিড় না হওয়াকে নিয়ে তৃণমূল সাংসদ বলেন, ওদের সভায় যা ভিড় হচ্ছে তা এলাকা চায়ের দোকান থেকেও কম। সভার ভিড় প্রমাণ দিচ্ছে দোসরা মে 250-র বেশি নিয়ে ক্ষমতায় থাকবে তৃণমূল।

Advt

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...