Saturday, May 16, 2026

নন্দীগ্রামে ব্যক্তি আক্রমণে আটকে গেলেন শুভেন্দু

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১১ সালে সিঙ্গুরের আন্দোলন তার রাজনৈতিক কেরিয়ারে একটা মাইলফলক ৷ শেষপর্যন্ত সিঙ্গুরে শুরু করা যায়নি টাটার গাড়ি কারখানা ৷ মঙ্গলবার এর জন্য সরাসরি তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷পাশপাশি তিনি স্পষ্ট করেছেন যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন আসলে শিল্পবিরোধী ছিল না ৷ নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘নন্দীগ্রামের মানুষ শিল্প চায় ৷ কিন্তু কেমিক্যাল হাব চায় না ৷’’
বরং তার দাবি, তিনি এখন নন্দীগ্রামের ঘরের ছেলে ৷ কারণ, তিনি নন্দীগ্রামের ভোটার৷ তাঁর আরও দাবি, নন্দীগ্রামের নন্দনায়কবাড়ে ৯ বছর ধরে তাঁর অফিস ৷ ওখানেই তিনি মানুষের পরিষেবা দেন ৷ ওই ঠিকানায় এবার নন্দীগ্রামের ভোটার হয়েছেন ৷
তাঁর অভিযোগ , নন্দীগ্রামকে মমতা কোনওদিন স্বীকার করেননি ৷ সিঙ্গুর থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য নন্দীগ্রাম করা হচ্ছে, সেই সময় মমতা এমন বলেছেন ৷
এদিন নির্বাচনী প্রচারে শুভেন্দুর আক্রমণ ছিল শুধুই ব্যক্তিগত স্তরে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...