Friday, May 15, 2026

ছোটা রাজন ও তার ৬ সঙ্গীকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ

Date:

Share post:

কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন (Chhota Rajan) ও তার ৬ সাগরেদকে ১০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মুম্বইয়ের বিশেষ এমসিওসিএ আদালত (MCOC Court) এই নির্দেশ দিয়েছে। ২০১৩ সালে মালাড এলাকায় জেলায় প্রোমোটার অজয় গোসালিয়াকে গুলি করার খুনের চেষ্টার অভিযোগে ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করে আদালত।

 

২০১৩ সালে প্রোমোটার অজয় গোসালিয়া যখন শপিং মল থেকে বের হচ্ছিলেন, সেই সময়ই তাকে লক্ষ্য করে গুলি চালায় ছোটা রাজন ও তাঁর সঙ্গীরা। ঘটনায় গুরুতর আহত হন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্মাতা হিসাবে কাজ করার আগে অজয় “বুকি” হিসাবে কাজ করতেন। পুরনো শত্রুতার কারণেই তাঁকে খুনের চেষ্টা করেন ছোটা রাজন। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (খুনের চেষ্টা), ১২০বি (অপরাধমূলক চক্রান্ত) ও মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করা হয়। আহত গোসালিয়া সহ প্রায় ৫০-৬০ জন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করার পর মঙ্গলবার বিশেষ বিচারপতি ছোটা রাজন সহ আরও ছ’জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকার জরিমানাও করা হয়েছে।

Advt

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...