Friday, June 26, 2026

বিজেপি নেতা তেজিন্দর বাগ্গার নেতৃত্বেই কফি হাউসে ‘‌হামলা’!

Date:

Share post:

সোমবার উত্তাল হয়ে ওঠে কফি হাউস চত্ত্বর। কফি হাউসে একদল গেরুয়া গেঞ্জিধারীরা ‘‌তাণ্ডব’‌ চালায়। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কলেজ স্ট্রিট চত্ত্বর। ‘‌মোদিপাড়া’‌ কর্মসূচির ডাক দিয়ে কফি হাউজে ‘‌নো ভোট টু বিজেপি’‌–র পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে গেরুয়া শিবির ঘনিষ্ঠ একটি মঞ্চের ওই সদস্যদের বিরুদ্ধে, যার নেতৃত্বে ছিলেন দিল্লির ‘‌কুখ্যাত’‌ বিজেপি নেতা তেজিন্দর সিং বাগ্গা, সূত্রের খবর।

স্থানীয়দের অভিযোগ তেজিন্দর ও তাঁর সঙ্গে ৩০–৪০ জনের একটি দল কফিহাউজে ঢুকে পড়ে। আধঘন্টা পর বেরিয়ে যাওয়ার সময়ে সিড়িতে সাঁটানো পোস্টার ছিঁড়তে শুরু করেন তাঁরা। ‘‌নোট ভোট টু বিজেপি’‌–র পোস্টারের ‘‌নো’ শব্দটি মুছতে দেখা যায় তাঁদের। বাধা দেওয়া হলে হুমকিও দিতে থাকেন ওই গেরুয়া গেঞ্জিধারীরা। ‌সেই দিন কফি হাউজে উপস্থিত ছিলেন প্রবীণ মানবাধিকার কর্মী সীতাংশুশেখর। বলেন, ‘‌দিল্লি দাঙ্গা উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তেজিন্দরের বিরুদ্ধে।’‌ তেজিন্দরের বিরুদ্ধে একাধিকবার হিংসার অভিযোগ উঠেছে। ২০১১ সালে সুপ্রিম কোর্টে ঢুকে বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণকে মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন- ভোট নষ্ট না করে বিজেপিকে রুখতে বামপন্থীদের তৃণমূলে ভোট দেওয়ার আর্জি মমতার

Advt

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...