Friday, June 26, 2026

ভোট নষ্ট না করে বিজেপিকে রুখতে বামপন্থীদের তৃণমূলে ভোট দেওয়ার আর্জি মমতার

Date:

Share post:

সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত অর্থে “সবচেয়ে বড় বামপন্থী”! এবার একুশের হাইভোল্টেজ নির্বাচনে সরাসরি বাম সমর্থকদের কাছ থেকে ভোট প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কালীঘাটে দলীয় ইস্তেহার প্রকাশ করে তৃণমূল নেত্রী (TMC Supremo) বলেন,”বিজেপিকে রোখা দরকার। বামপন্থী বন্ধুরা নিজেদের ভোটটা নষ্ট করবেন না। বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোটটা দিন।”

এ দিন মমতা আরও বলেন,”সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মেলবন্ধন করেছি ইস্তেহারে। রামকৃষ্ণের যত মত, তত পথকে আদর্শ করে আমরা চলতে চাই। বাংলায় কখনও ভাগাভাগি হয়নি। জীবনেও হয়নি। সে জন্যে বিজেপিকে রোখা দরকার।যে বামপন্থী বন্ধুরা নো ভোট টু বিজেপি (No Vote To BJP) বলছেন, তাঁদের অভিনন্দন জানাই। তাঁরা তো ক্ষমতায় আসতে পারবেন না। তাঁদের একটা গুরুত্বপূর্ণ ভোট অন্য দলকে দিয়ে নষ্ট করবেন না। তৃণমূলকে দিন।”

আরও পড়ুন- এড়ানোর চেষ্টা সফল হয়নি, পদ্ম-প্রতীকে প্রার্থী হতেই হচ্ছে মুকুল রায়কে

Advt

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...