Friday, June 26, 2026

এড়ানোর চেষ্টা সফল হয়নি, পদ্ম-প্রতীকে প্রার্থী হতেই হচ্ছে মুকুল রায়কে

Date:

Share post:

মরিয়া চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি৷

দু’দশক পর একুশের বিধানসভা ভোটে ফের প্রার্থী হতেই হচ্ছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে (Mukul Roy)৷ ২০০১ সালে জগদ্দল থেকে প্রার্থী হয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা মুকুল। হেরেছিলেন ওই ভোটে৷ তারপর আর ভোট ময়দানে প্রার্থী হিসাবে দেখা যায়নি মুকুল রায়কে৷ ২০০৬ থেকে পরপর দু’বার রাজ্যসভার সদস্য হন তিনি। একুশের ভোটে শীর্ষ নেতৃত্বের চাপে ফের মুকুল বাধ্য হলেন বিধানসভা ভোটে প্রার্থী হতে৷ সূত্রের খবর, প্রার্থী যাতে না হতে হয় সেজন্য মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মুকুল৷ কিন্তু চিঁড়ে ভেজাতে পারেননি তিনি৷ এতদিন ভোট রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও, একুশের ভোটে তাঁকে প্রার্থী হতেই হলো৷ কোন কেন্দ্রে তিনি পদ্ম-প্রার্থী হচ্ছেন, তা জানানো হবে বৃহস্পতিবার ৷

সূত্রের খবর, দিল্লির নির্দেশে ভোটে দাঁড়াচ্ছেন আরও এক দলীয় সাংসদ৷ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে এবার প্রার্থী করা হয়েছে। জল্পনা থাকলেও এবার প্রার্থী হচ্ছেন না দেবশ্রী চৌধুরি, জ্যোতির্ময় সিং মাহাতো, সুভাষ সরকার, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ-এর মতো সাংসদরা।

ওদিকে, দলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ির (Ashoke Lahiri) কেন্দ্র বদল করা হয়েছে৷ আলিপুরদুয়ারের পরিবর্তে তিনি লড়বেন বালুরঘাটে কেন্দ্র৷

আরও পড়ুন- জুভেন্তাস থেকে ফের প্রাণের ক্লাব রিয়ালে ফিরছেন রোনাল্ডো, ইঙ্গিত জিদানের

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...