Wednesday, June 10, 2026

বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, দুপুর ১টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে WBCHSE 

Date:

Share post:

মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (Higher secondary result)। বুধবার দুপুর ১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE West Bengal 12th Result)। এরপর দুপুর ৩টে থেকে অনলাইন এবং মোবাইলের অ্যাপে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। সংসদ সূত্রে জানানো হয়েছে যে ৮ তারিখ ফলপ্রকাশ হলেও মার্কশিটের হার্ডকপি মিলবে ১০ মে থেকে। অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে রেজাল্ট বিলি শুরু হবে।

চলতি বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। ১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়, শেষ হয় গত ২৯ ফেব্রুয়ারি। ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha এই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। হোম পেজে ঢুকলেই স্ক্রিনে West Bengal Higher Secondary Examinations 2024 লেখাটি দেখা যাবে। ক্লিক করলেই খুলে যাবে নতুন একটি পেজ। সেখানে অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করলেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট। এরপর পিডিএফ আকারে তা ডাউনলোড করা যাবে।

 

Related articles

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...