Saturday, March 14, 2026

উত্তর থেকে দক্ষিণ, বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের আগুন গেরুয়া শিবিরের অন্দরে

Date:

Share post:

বিজেপির প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই বিক্ষোভ জেলায় জেলায়। প্রার্থী পছন্দ না হওয়ার ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। জলপাইগুড়িতে দলের কার্যালয় ভাঙচুর, ব্য়ানার ফেস্টুনে আগুন ধরিয়ে দিলেন দলের কর্মী-সমর্থকদের একাংশ। প্রার্থী পছন্দ না হওয়ায় দুর্গাপুরে বিজেপির জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখালেন দলের কর্মীরা। আবার উত্তর দিনাজপুরের সমস্য়া অন্যরকম। কালিয়াগঞ্জ কেন্দ্রে কে দাঁড়িয়েছেন প্রার্থী ঘোষণার ২ ঘণ্টা পরও তাঁকে চিনতেই পারলেন না খোদ বিজেপির জেলা সভাপতি।

জলপাইগুড়িতে প্রার্থী করা হয়েছে সৌজিত সিনহাকে। দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জলপাইগুড়ি শহরে বিজেপির কার্যালয় ভাঙচুর করলেন দলের কর্মীরা।  অনেকেরই আশা ছিল এবার টিকিট পাবেন দীপেন প্রামাণিক। কিন্তু প্রার্থী ঘোষণার পরই তাদের সেই আশা ধাক্কা খায়। জেলা বিজেপি সভাপতির ব্য়ানার-ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয়।

কালিয়াগঞ্জ কেন্দ্রে কে দাঁড়িয়েছেন প্রার্থী ঘোষণার ২ ঘণ্টা পরও তাঁকে চিনতেই পারলেন না খোদ বিজেপির জেলা সভাপতি। স্বয়ং জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী প্রার্থী ঘোষণার ২ ঘন্টা পরও বলেন, আমি ঠিক জানি না কালিয়াগঞ্জের প্রার্থী সৌমেন রায় কে? স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে স্বয়ং জেলা সভাপতিই যখন প্রার্থীকে চিনতে পারছেন না তখন সেই প্রার্থীকে নিয়ে দলীয় কর্মীরা ভোট যুদ্ধে লড়বেন কি করে?  আর দলীয় প্রার্থী কে সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কেন জানালেন না জেলা স্তরে তা নিয়েও প্রশ্ন উঠছে।

প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়লেন জগদ্দলের বিজেপি (BJP) কর্মীরা। এবারের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhatttacharya)। আর এই নিয়েই বেজায় চটেছেন গত বারের প্রার্থী অরুণ ব্রহ্মর অনুগামীরা।

Advt

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...