Friday, May 15, 2026

চতুর্থ টি-২০ তে ৮ রানে জয় ভারতের, সিরিজ সমতায় টিম ইন্ডিয়া

Date:

Share post:

চতুর্থ টি-২০( 4th t-20) তে জয় পেল ভারত( india)। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ( narendra modi stadium )৮ রানে জয় পেল বিরাট কোহলির( virat kohli) দল। এই জয়ের ফলে সিরিজ সমতায় আনল টিম ইন্ডিয়া। সিরিজে ফলাফল ২-২।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড( England )। প্রথমে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান করে বিরাট কোহলির দল। ভারতের হয় অর্ধশতরান করেন সূর্য কুমার যাদব। ৫৭ রান করেন তিনি। তবে ব‍্যাট রান তুলতে ব‍্যর্থ ওপেনার জুটি রোহিত শর্মা,কে এল রাহুল জুটি। ১২ রান করেন রোহিত। ১৪ রান করেন রাহুল। মাত্র এক রান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পন্থ করেন ৩০ রান। ৩৭ রান শ্রেয়স আইয়রের। ইংল‍্যান্ডের হয়ে চার উইকেট নেন জোফ্রা আর্চার। একটি করে উইকেট আদিল রশিদ, মার্ক উড, বেন স্টোকস এবং স‍্যাম কুরানের।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৭ শেষ হয়ে যায় ইংল‍্যান্ড। ইংরেজদের হয়ে লড়াই চালান জেসন রয়, বেন স্টোকস। ৪০ রান করেন জেসন রয়। ৪৬ রান করেন স্টোকস। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং রাহুল চাহার। একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

আরও পড়ুন:নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন রাসেল

Advt

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...