Wednesday, June 24, 2026

২০টা বাচ্চার জন্ম না দিলে কম রেশনই জুটবে! উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিজেপির অস্বস্তি বাড়ছে

Date:

Share post:

আগের মুখ্যমন্ত্রী বদল করে সঙ্ঘের পছন্দের নতুন মুখ্যমন্ত্রী নিয়োগের পরই যে অস্বস্তি এভাবে বাড়বে তা বোধ হয় আন্দাজ ছিল না মোদির দলের। উত্তরাখণ্ডের (Uttarakhand) নতুন মুখ্যমন্ত্রী (chief minister) তিরথ সিং রাওয়াতের (Tirath Singh Rawat) মন্তব্য রোজই নতুন করে লজ্জায় ফেলছে দলকে। তাই তাঁর নানা উদ্ভট মন্তব্যের প্রতিক্রিয়া দিতেও রাজি হচ্ছেন না বিজেপি বা আরএসএস নেতারা। তাঁর বিতর্কিত মন্তব্যমালার সর্বশেষ সংযোজন: সময় থাকতে ২০ টা বাচ্চার জন্ম দিলে সরকারি রেশন বেশি পাওয়া যাবে, তখন আর কাউকে হিংসে করতে হবে না!

এর আগে মহিলাদের রিপড বা ছেঁড়া জিনস পরার ফ্যাশন নিয়ে বক্রোক্তি করে নৈতিকতার পাঠ দিয়েছিলেন তিরথ। তারপরই অন্য একটি প্রসঙ্গে নিজের ‘অসামান্য’ ইতিহাস জ্ঞানের পরিচয় দিয়ে বলেন, আমেরিকানরা ২০০ বছর ভারত শাসন করেছিল। ঘটনা হল, ভারতে ব্রিটিশরা ২০০ বছর সাম্রাজ্যবাদ কায়েম করেছিল যা বেমালুম ভুলে মুখ্যমন্ত্রী আমেরিকানদের টেনে এনেছেন! কার্যত ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে তিরথ বলছেন, ভারত ২০০ বছর যে আমেরিকার দাসত্ব করেছে, সেই আমেরিকা আজ করোনায় বিপর্যস্ত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত নিরাপদ।

আরও পড়ুন-পুরুলিয়ায় পীযূষ গোয়েলের সভায় ফাঁকা মাঠ! ফের মুখ পুড়ল বিজেপির

সর্বশেষ মন্তব্যে পুরুষতান্ত্রিক সামন্ততান্ত্রিক মানসিকতার চরম নিদর্শন রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের প্রত্যেক মানুষ ৫ কিলো করে রেশন পায়। তার মানে যে পরিবারের সদস্য সংখ্যা ১০, তারা পাবে ৫০ কিলো রেশন আর যে পরিবারের সদস্য সংখ্যা ২০, তারা পাবে ১০০ কিলো মানে ১ কুইন্টাল রেশন। এখন যে পরিবারে দুজন মানুষ, তারা ভাবছে আমরা কেন ১০ কেজি পাব আর কোনও পরিবার এক কুইন্টাল পাবে? আমি বলি, সময় থাকতে তোমরা কেন দুটো বাচ্চার জন্ম দিয়েছিলে? কেন ২০ টি বাচ্চা হয়নি? তাহলেই তো ১ কুইন্টাল রেশন তোমরাও পেতে, অন্যদের হিংসে করতে হত না! একটি রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার রেশন নিয়ে এমন উদ্ভট, অবিবেচক ও কুৎসিত মন্তব্যে ফের বিতর্কের ঝড়। যথারীতি এবারও দায় এড়াচ্ছে গেরুয়া শিবির।

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...