Wednesday, June 24, 2026

পুরুলিয়ায় পীযূষ গোয়েলের সভায় ফাঁকা মাঠ! ফের মুখ পুড়ল বিজেপির

Date:

Share post:

বিজেপির (BJP) আদি-নব্য দ্বন্দ্বের ব্যাপক প্রভাব পড়েছে পুরুলিয়ায় (Purulia)। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ রেলমন্ত্রী (Rail Minister) পীযূষ গোয়েলের (Piyush Goyel) জনসভা (Rally)। যে সভা থেকে মুখ ফেরালেন গেরুয়া জনতা। কার্যত, ফাঁকা মাঠে (Empty Ground) কোনওরকমে ভাষণ শেষ করে সভা ছাড়লেন রেলমন্ত্রী। মুখ পুড়ল বঙ্গ বিজেপির। শীর্ষ নেতাদের রোষের মুখে পড়তে হলো জেলা ও রাজ্য নেতৃত্বকে।

রেল শহর আদ্রার (Adra) মন পেতে কাশীপুরে (Kashipur) এসেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কিন্তু বিজেপি তাঁকে নিয়ে এসে নির্বাচনী জনসভা করালেও শেষপর্যন্ত মাঠ ভরাতে পারল না। অথচ রবিবার মাঠ ছোট করে ওই সভার আয়োজন করা হয়েছিল। পুরুলিয়ার কাশীপুরে সেবাব্রতী সঙ্ঘের যে মাঠে রেলমন্ত্রী সভা করলেন, সেই মাঠেই আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন।

আরও পড়ুন-চূড়ান্ত প্রস্তুতির রিপোর্ট নিতে আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

এই সভায় পীযূষ গোয়েল ছাড়াও উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা, বিজেপির রাজ্যের সাধারন সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। যা নিয়ে অস্বস্তি আরও বেড়েছে কাশীপুর বিধানসভার বিজেপি নেতৃত্বের। রেলমন্ত্রীর সভার সময় দুপুর একটা থাকলেও শুরু হতে আড়াইটে বেজে যায়। কিন্তু তাতেও লোক না আসায় দ্রুত ভাষণ শেষ করে সভাস্থল ত্যাগ করেন রেলমন্ত্রী।

Advt

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...